News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকের দাবীতে সুকলে তালা দিয়ে বাইজলবাড়িতে পথ অবরোধ ছাত্রছাত্রীদের
Image

শিক্ষকের দাবীতে সুকলে তালা দিয়ে বাইজলবাড়িতে পথ অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ মে৷৷ ইংরেজি শিক্ষকের দাবিতে বাইজলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সব ক্লাসের ছাত্রছাত্রীরা

বাইজলবাড়িতে ছাত্রছাত্রীদের পথ অবরোধ শুক্রবার৷ ছবি নিজস্ব৷
বাইজলবাড়িতে ছাত্রছাত্রীদের পথ অবরোধ শুক্রবার৷ ছবি নিজস্ব৷

সুকলের দরজায় তালা ঝুলিয়ে খোয়াই আগরতলা রাস্তা অবরোধ করে আন্দোলনে বসে৷ ছাত্রছাত্রীদের অভিযোগ গত ছয় মাস ধরে এই বিদ্যালয়ে কোন ইংরেজি শিক্ষক নেই৷ সুকলে ইংরেজি পঠন পাঠন একেবারে বন্ধ হয়ে পড়েছে৷  সরকারি প্রধান শিক্ষকের কাছে দাবি জানিয়েও কোন লাভ না হওয়াতে শুক্রবার সকাল এগারটায় বাইজাল বাড়িতে খোয়াই-আগরতলা রাস্তা বন্ধ করে দিয়ে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে বসে তারা৷ রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে এসডিপিও রাজীব সেনগুপ্ত, ওসি নারায়ণ চক্রবর্তী সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷  পুলিশ অফিসাররা আন্দোলনরত ছাত্রছাত্রীদের  বুঝিয়ে সুজিয়ে  রাস্তা অবরোধ থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয় একাধিকবার৷ দীর্ঘ সময় পথ অবরোধ চলতে থাকলেও জেলা শিক্ষা দপ্তরের থেকে একজন আধিকারিকও  আসেনি৷ িেদকে সুকলে  বন্দী প্রধান শিক্ষক সঞ্জু দেববর্মা জানান, পূর্বে ত্রিলাকুর দে নামে  একজন ইংরেজি শিক্ষক এই বিদ্যালয়ে ছিল৷ ওনার বদলির পর গৌতম দাস নামে অপর একজন শিক্ষককে সিপাহিজলা জেলার একটি সুকল থেকে  বদলি করা হয়  বাইজলবাড়ি দ্বাদশ সুকলে৷ শিক্ষা দপ্তর ঐ ইংরেজি শিক্ষক গৌতম দাস আজ অব্দি বাইজালবাড়ি সুকলে যোগদান করেননি৷ প্রধান শিক্ষক জানান তিনি বিষয়টি চিঠি দিয়ে জেলা শিক্ষা আধিকারিককে জানান বেশ কয়েকবার৷  কিন্তু বাইজালবাড়ি  সুকলে ইংরেজি শিক্ষক হিসেবে গৌতমবাবুর যোগদান আজও হয়নি৷ এদিকে রাস্তা অবরোধ এর জেরে দুই প্রান্তেই শত শত যাত্রীবাহী গাড়ি আটকে পড়ে৷ বেলা দেড়টায় জেলা শিক্ষা কার্যালয় থেকে শান্তুনু দেববর্ম (ওএসডি) আসার পর আন্দোলনরত ছাত্রছাত্রীদের ইংরেজি শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়ে রাস্তা অবরোধ তোলা হয়৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top