News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় পর্য্যায়ে স্মার্ট সিটির প্রতিযোগিতায় নির্বাচিত আগরতলা
Image

দ্বিতীয় পর্য্যায়ে স্মার্ট সিটির প্রতিযোগিতায় নির্বাচিত আগরতলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ দ্বিতীয় পর্য্যায়ে স্মার্ট সিটির প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে আগরতলা৷ প্রথম পর্য্যায়ে

ফাস্ট ট্রেক স্মার্ট সিটি প্রতিযোগিতার ফলাফলের ই-বুক রিলিজ করেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু৷
ফাস্ট ট্রেক স্মার্ট সিটি প্রতিযোগিতার ফলাফলের ই-বুক রিলিজ করেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু৷

স্থান করতে ব্যর্থ হয়েছিল ত্রিপুরার রাজধানী৷ মঙ্গলবার কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী স্মার্ট সিটি ফার্স্ট ট্রেক প্রতিযোগিতায় ১৩টি শহরের নাম ঘোষণা করেন৷ তাতে প্রথম হয় লক্ষ্নৌ শহর৷ উল্লেখ্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ২৩টি শহরকে নিয়ে দ্বিতীয় পর্য্যায়ে স্মার্ট সিটি ফার্স্ট ট্রেক প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ প্রতিযোগিতায় লক্ষ্মৌ শীর্ষস্থান দখল করেছে৷ তালিকায় স্থান করে নিয়েছে আগরতলা৷ এদিন, জয়ী শহরগুলির কথা ঘোষণা করে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু বলেন, প্রতিযোগিতায় যে শহরগুলি অংশ নিয়েছিল তারা স্মার্ট শহরের পরিকল্পনার মান উন্নত করতে পেরেছে ২৫ শতাংশেরও বেশী৷ আরও ১৩টি শহর নির্বাচিত হওয়ায় ২৫টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল স্মার্ট সিটি মিশনের আওতায় এসেছে৷
এদিন শ্রীনাইডু বলেন, প্রথম কুড়িটি শহরের তালিকায় বাদ পড়লেও, লক্ষ্মৌ তার স্মার্ট শহর পরিকল্পনার মান ১৯ শতাংশ বাড়িয়ে দিতে পেড়েছে৷ অন্যান্য জয়ী শহরগুলির মধ্যে রয়েছে, হিমাচলের সিমলা, চন্ডিগড়, ছত্তিশগড়ের রায়পুর, তেলেঙ্গানার ওয়ারাংগাল, বিহারের ভাগলপুর, গোয়ার পানাজি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্টব্লেয়ার, মণিপুরের ইম্ফল, ঝাড়খন্ডের রাঁচি, কলকাতার নিউটাউন প্রমুখ৷ যে ১৩টি শহর ফার্স্ট ট্রেক প্রতিযোগিতায় নির্বাচিত হতে পেড়েছে তাদের স্মার্ট শহর পরিকল্পনা পর্যাপ্ত ভাবে উন্নত করতে পেড়েছে বলে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন৷
অন্যান্য যেসব শহর ফার্স্ট ট্রেক প্রতিযোগিতায় সামিল হয়েছিল তাদের মধ্যে সিকিমের নামচি, মিজোরামের আইজল, অরুণাচল প্রদেশের পাশিঘাট, উত্তরাখন্ডের দেরাদুন, নাগালন্ডের কোহিমা, মেঘালয়ের শিলং প্রভৃতি শহর রয়েছে৷ এইসব শহরগুলি সংশোধিত স্মার্ট সিটি পরিকল্পনা জমা দিতে পারে দ্বিতীয় রাউন্ড প্রতিযোগিতায় সামিল হওয়ার জন্য৷ প্রতিযোগিতাটি হবে জুন মাসের শেষের দিকে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top