News Flash

  • Home
  • Uncategorized
  • পঃবঙ্গে সিপিএমের এমন বিপর্য্যয় ধারণার মধ্যে ছিল না ঃ বিজন ধর
Image

পঃবঙ্গে সিপিএমের এমন বিপর্য্যয় ধারণার মধ্যে ছিল না ঃ বিজন ধর

bijan dharনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ কেরলার জয় প্রত্যাশিত হলেও, পশ্চিমবঙ্গের পরাজয় অপ্রত্যাশিত ছিল৷ দলের এমনটা বিপর্যয় ঘটবে তা ধারণার মধ্যে ছিল না বলে বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানান সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর৷ তবে, পশ্চিমবঙ্গের হার মূল্যায়ন করা হবে বলেও তিনি জানিয়েছেন৷ তাতে ধারণা করা হচ্ছে, সিপিএমের বঙ্গ ব্রিগেড দলের অন্দরেই আগামীদিনে বিক্ষোভের মুখোমুখি হতে চলেছেন৷
বৃহস্পতিবার পাঁচ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার পর বিশেষ করে পশ্চিমবঙ্গ প্রসঙ্গে বিজনবাবু বলেন, সেখানে দল ক্ষমতায় আসবে তেমনটা এরাজ্যে নেতৃবৃন্দরা আশা করেননি৷ মন্ত্রিসভা গঠন করা পশ্চিমবঙ্গে সিপিএম নেতৃত্বদের সম্ভব না হলেও আশা ছিল গতবারের তুলনায় আরেকটু ভাল ফলাফল করবে৷ কিন্তু চরম নিরাশায় বিদ্ধ হতে হয়েছে৷ কংগ্রেসের সাথে সমঝোতায় সিপিএমের ভরাডুবি এই প্রশ্ণে বিজনবাবু বলেন, কংগ্রেসের সাথে সমঝোতায় যাওয়াটা ঠিক ছিল না বেঠিক তা এখনই মন্তব্য করা সম্ভব নয়৷ তবে এটা নিশ্চিত পশ্চিমবঙ্গের জনগণ বামেদের পছন্দ করেননি৷ তার পেছনে অবশ্য বাম নেতৃবৃন্দ জনগণের দরবারে সঠিকভাবে পৌঁছাতে আবারও ব্যর্থ হয়েছেন তা তিনি স্বীকার করেছেন৷ বিজনবাবু বলেন, পার্টি প্লেনামে যে সিদ্ধান্ত হয়েছিল দল জনগণের কাছাকাছি পৌঁছাবে সে জায়গায় পশ্চিমবঙ্গের দলীয় নেতৃত্বরা পৌঁছাতে ব্যর্থ হয়েছেন৷ সেজন্যই মানুষ তাদের প্রত্যাখান করেছেন৷ তবে, আগামীদিনে পরিস্থিতি পুনরুদ্ধারে জনগণের আরো কাছাকাছি কিভাবে পৌঁছানো যায় সে লক্ষ্যেই এখন কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি৷ অবশ্য পশ্চিমবঙ্গের ফলাফল এরাজ্যে কোন প্রভাব পড়বে না বলে তাঁর দাবি৷
এদিকে, কেরলের প্রত্যাশিত জয়ে তিনি সে রাজ্যের জনগণকে অভিনন্দন জানিয়েছেন৷ পাশাপাশি কেরল রাজ্য সম্পাদক কোদিয়ারি বালাকৃষ্ণণকে তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন৷ এক শুভেচ্ছা বার্তায় বিজনবাবু কেরলে দলের বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য সকল কর্মী সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top