News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ নিগমের ক্ষতি পাঁচ কোটি টাকার সম্পদ
Image

ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ নিগমের ক্ষতি পাঁচ কোটি টাকার সম্পদ

MANIK DEY TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে সারা রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ এর মধ্যে কেবল বিদ্যুৎ নিগমের ক্ষতির পরিমান ৫ কোটি ৩ লক্ষ ৬৮ হাজার ১২৪ টাকা৷ এযাবৎকালের মধ্যে এবছরের ক্ষয়ক্ষতির পরিমান সর্বাধিক বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে৷ রাজ্যের আটটি জেলাতে বিদ্যুৎ ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে৷ পশ্চিম জেলায় ক্ষতির পরিমান সর্বাধিক৷ এই জেলাতে প্রায় ১ কোটি ২০ লক্ষ ৫ হাজার ১১ টাকার সম্পদ নষ্ট হয়েছে ঝড় বৃষ্টিতে৷ এদিন বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন গোটা রাজ্যে মোট ২৭০৩ টি বিদ্যুতের খঁুটি ভেঙে পড়েছে, ৩০০ টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে এবং ৬০৬৮ সার্কিট কিলোমিটার বিদ্যুৎ পরিবাহি তার তছনছ হয়ে গিয়েছে৷ তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে৷ যথাশীঘ্র পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী৷
এদিন তিনি জানিয়েছেন, রাজ্য এখন লোডশেডিং মুক্ত৷ কিছু কিছু স্থানে বিদ্যুৎ বিপর্য্যয় মূলত ঝড় বৃষ্টির কারণে হয়ে থাকে৷ তিনি জানিয়েছেন, রাজ্যে বিদ্যুতের চাহিদা অনুযায়ী যোগান রয়েছে৷ নিজস্ব উৎপাদন এবং পালাটানা ও অন্যান্য জায়গা থেকে শেয়ার বাবদ বিদ্যুতের বাইরে প্রয়োজনীয় অতিরিক্ত বিদ্যুৎ ক্রয় করা হচ্ছে৷ এদিন তিনি জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা ছিল আড়াইশ মেগাওয়াট৷ একশ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে পাঠানো হয়েছে৷ ফলে, রাজ্যে মোট বিদ্যুতের চাহিদা সাড়ে তিনশ মেগাওয়াট৷ এক্ষেত্রে নিজস্ব উৎপাদন নববই মেগাওয়াট এবং পালাটানা দুইটি ইউনিট থেকে রাজ্যের শেয়ার বাবদ মিলেছে একশ উনত্রিশ মেগাওয়াট৷ অন্যান্য শেয়ার থেকে মিলেছে পঞ্চাশ মেগাওয়াট৷ ফলে বাকি বিদ্যুৎ বহিঃরাজ্য থেকে ক্রয় করে আনা হয়েছে৷ তিনি আরও জানিয়েছেন, পালাটানায় গ্যাস সরবরাহে ঘাটতির মধ্যে থেকে এদিন চারশ চুরাশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে৷ পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা হলে উৎপাদন আরও বেড়ে যেত৷ কিন্তু, ওএনজিসি সেই গ্যাস পর্যাপ্ত পরিমানে সরবরাহ করতে পারছে না৷ মনারচকেও একই অবস্থা৷ তিনি জানান, মনারচকে বাণিজ্যিক উৎপাদন পুরোদমে শুরু হলে রাজ্যের শেয়ার হিসেবে সেখান থেকেও বিদ্যুৎ মিলবে৷ তখন বহিঃরাজ্য থেকে বিদ্যুৎ আরও কম ক্রয় করতে হবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top