News Flash

  • Home
  • Uncategorized
  • শোষণের শৃঙ্খল ভাঙার ও সাম্যবাদী সমাজ গড়তে ডাক দিয়েছিলেন কার্ল মার্কস ঃ গৌতম
Image

শোষণের শৃঙ্খল ভাঙার ও সাম্যবাদী সমাজ গড়তে ডাক দিয়েছিলেন কার্ল মার্কস ঃ গৌতম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ আজ রাজ্যেও কার্ল মার্কসের ১৯৯তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়৷

বৃহস্পতিবার আগরতলায় কার্ল মার্ক্সর জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতির একাংশ৷ নিজস্ব ছবি৷
বৃহস্পতিবার আগরতলায় কার্ল মার্ক্সর জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতির একাংশ৷ নিজস্ব ছবি৷

শোষণের শৃঙ্খল ভাঙার ও সাম্যবাদী সমাজ গড়ার জন্য মার্কস বিশ্বের শ্রমিক শ্রেণী ও মেহনতী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন বলে জানান সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস৷ বৃহস্পতিবার কার্ল মার্কসের ১৯৯ তম জন্মদিবস উদযাপন উপলক্ষ্যে সদর বিভাগীয় কমিটি আয়োজিত এক হল সভায় কার্ল মার্কসের জীবন দর্শন আলোকপাত করে এ কথা বলেন প্রধান বক্তা গৌতম দাস৷
বুধবার গোটা বিশ্ব ও দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হল কার্লমার্কসের ১৯৯তম জন্ম দিবস৷ এই উপলক্ষ্যে সিপিএম সদর বিভাগীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মুক্তধারা প্রেক্ষাগৃহে এক হল সভার আয়োজন করা হয়৷ এই হল সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য গৌতম দাস৷ হল সভায় কার্ল মার্কসের জীবন দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে গৌতম দাস বলেন, কঠিন দারিদ্র্যের মধ্যে থেকেও মানব সমাজের বিকাশের তত্ত্ব ও শ্রমিকদের শোষণ মুক্তির পথ নির্দশনের কাজ করে গেছেন মার্কস৷ এক সময় এঙ্গেলস মার্কসের তত্ত্বের প্রতি সহমত পোষণ করেন এবং মার্কস ও এঙ্গেলস মিলে ১৮৪৭ সালে কমিউনিস্ট লিগ প্রতিষ্ঠা করেন যা সাম্যবাদী দৃষ্টিভঙ্গীতে প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত ছিল৷ ১৮৪৮ সালে মার্কস ও এঙ্গেলস মিলে ঐতিহাসিক কমিউনিস্ট ইস্তেহার প্রকাশ করেন৷ মার্কস শ্রমিক শ্রেণীর মধ্যে আন্তর্জাতিক ভাব জাগিয়ে তোলার জন্য স্লোগান তুলেছিলেন দুনিয়ার শ্রমিক এক হও৷ সিপিএম রাজ্যনেতা গৌতম দাস আরো বলেন যে, শোষণের শৃঙ্খল ভাঙ্গার ও সাম্যবাদী সমাজ গড়ার জন্য কার্ল মার্কস বিশ্বের শ্রমিক শ্রেণীর ও মেহনতী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন৷
সিপিএম সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই হল সভায় সভাপতিত্ব করেন সলীল দেববর্মা৷ হল সভায় অন্যান্যদের মধ্যে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর এবং সিপিএম সদর সহ কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলিও বক্তব্য রাখেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top