News Flash

  • Home
  • Uncategorized
  • মহানগরে বাইক-অ্যাকটিভা মুখোমুখি, সংকটজনক দুই
Image

মহানগরে বাইক-অ্যাকটিভা মুখোমুখি, সংকটজনক দুই

ACCIDENTগুয়াহাটি, ২ মে (হি.স.) : মহানগরের চাঁদমারি থানার সামনে বাইক-অ্যাকটিভার মুখোমুখি সংঘর্ষে তিন যুবক আহত হয়ে এখন গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে (জিএমসিএইচ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের দুজনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল-সূত্রের খবরে প্রকাশ। ঘটনা রবিবার রাতের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাগামহীন গতিতে ছিল বাইক ও অ্যাকটিভা। তিন আরোহীর কারোরই মাথায় হ্যালমেট ছিল না। প্রচণ্ড জোরে দুটি বাহনের মুখোমুখি সংঘর্ষে তিনজন বহু দূর পর্যন্ত ছিটকে যায়। এএস ০৪ এন ৪৮৪২ নম্বরের অ্যাকটিভা এবং এএস ০১ বিজি ৯৩৪৯ নম্বরের বাইক দুমরেচুমরে গেছে। ঘটনা চাঁদমারি থানার সামনে সংঘটিত হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাদের উদ্ধার করে জিএমসিএইচ-এ ভরতি করায়। জখমদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top