News Flash

  • Home
  • Uncategorized
  • অনেক জল ঘোলার পর অবশেষে সিদ্ধান্ত, আগরতলা-শিলচর পরীক্ষামূলক রেল যাত্রার সূচনা হচ্ছে সোমবার থেকে
Image

অনেক জল ঘোলার পর অবশেষে সিদ্ধান্ত, আগরতলা-শিলচর পরীক্ষামূলক রেল যাত্রার সূচনা হচ্ছে সোমবার থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ অনেক জল ঘোলার পর অবশেষে আগরতলা থেকে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা শুরু হচ্ছে৷ তবে, আপাতত পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুদিন আগরতলা-শিলচর যাত্রী রেল চলবে বলে জানিয়েছেন পূর্বোত্তর

পূর্বোত্তর সীমান্ত রেলের কর্তারা শেষ পর্যন্ত পরিবহন মন্ত্রীকে জানালেন আগরতলা-শিলচর পরীক্ষামূলক রেল চালানো হচ্ছে সোমবার থেকে৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷
পূর্বোত্তর সীমান্ত রেলের কর্তারা শেষ পর্যন্ত পরিবহন মন্ত্রীকে জানালেন আগরতলা-শিলচর পরীক্ষামূলক রেল চালানো হচ্ছে সোমবার থেকে৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷

সীমান্ত রেলের মুখ্য পরিচালন আধিকারিক এ এস গারুর৷ মূলত, চাপের মুখে ত্রিপুরাবীসাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল রেলমন্ত্রক৷ কারণ, আগরতলা থেকে বদরপুর পর্যন্ত সুরক্ষা পর্যবেক্ষণ শেষ হয়েছে বেশ কয়েকদিন অতিক্রান্ত৷ সেফটি কমিশনারের ছাড়পত্রও মিলেছে৷ তা সত্ত্বেও আগরতলা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছিল না ব্রডগেজে যাত্রী রেল পরিষেবা৷ কেবল ত্রিপুরাবাসী নয়, রাজ্য সরকারের তরফেও প্রচন্ড চাপ দেওয়া হয় আগরতলা থেকে যাত্রীরেল চালু করার জন্য৷ ফলে, আনুষ্ঠানিকভাবে নয়, পরীক্ষামূলকভাবে আপাতত রেল যাত্রা শুরু করে অনেকটা চাপ কমানোর কৌশল নিয়েছে রেলমন্ত্রক৷
শনিবার পরিবহনমন্ত্রী মানিক দে’র সাথে পূর্বোত্তর সীমান্ত রেলের কর্তারা বৈঠক করেন৷ ঐ বৈঠকে পরিবহনমন্ত্রীকে জানানো হয় পরীক্ষামূলকভাবে রেল চালানোর বিষয়টি৷ এদিন, বৈঠক শেষে পূর্বোত্তর সীমান্ত রেলের মুখ্য পরিচালন আধিকারিক এ এস গারুর জানান, আগামী সোমবার থেকে পরীক্ষামূলকভাবে আগরতলা-শিলচর রুটে ব্রডগেজে যাত্রীরেল শুরু হচ্ছে৷ সোমবার শিলচর থেকে রেল আসবে আগরতলায়৷ পরদিন আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে যাত্রী রেলটি৷ তিনি জানান, সপ্তাহে দুদিন শিলচর থেকে রেল আসবে এবং দুদিন আগরতলা থেকে রেল যাবে৷ আপাতত পরীক্ষামূলকভাবে রেল চালিয়ে এই রুটের যাবতীয় খঁুটিনাটি বিষয়টি খতিয়ে দেখা হবে৷ এদিন, তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ১০-১৫ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে আগরতলা থেকে যাত্রী রেল চালু হতে পারে৷ তবে, তা নিশ্চিত বলে তিনি দাবি করেননি৷ তিনি এও বলেন, যেহেতু আসাম ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতির একটি বিষয় রয়েছে৷ এদিন তিনি আরো জানান, ভারী বর্ষণের কারণে লামডিং-শিলচর রুটে রেল সার্ভিস বন্ধ হয়ে আছে৷ আশা করা যাচ্ছে, ততদিনে ঐ রুটে যাত্রী রেল চলাচল স্বাভাবিক হবে৷ তখন আগরতলা থেকে দূরপাল্লার যাত্রী রেল চালানোতে সমস্যা হবে না৷ এদিকে, শ্রীগারুরের বক্তব্যে একটা বিষয় নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে, হয়ত বা বর্ষা মরশুমে আগরতলা থেকে যাত্রী রেল পরিষেবা ব্যাহত হতে পারে৷
এদিকে, আনুষ্ঠানিকভাবে যেদিন যাত্রী রেল শুরু হবে সেদিন রাজধানী এক্সপ্রেস রাজ্যের জন্য বরাদ্দ করা হবে কিনা এই প্রশ্ণে শ্রীগারুর জানান, বিষয়টি বিবেচনার মধ্যে রয়েছে৷ তবে, আগরতলা থেকে সরাসরি দিল্লি পর্যন্ত এসি কামরা বিশিষ্ট এক্সপ্রেস ট্রেন বরাদ্দ করা হবে রাজ্যের জন্য৷ তবে সমস্ত কিছুই নির্ভর করছে রেল মন্ত্রকের উপর৷ এদিন তিনি আরো জানান, সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ ২০১৮ মার্চ মাসের মধ্যে সমাপ্ত হবে৷ চলতি বছরের জুন মাসেই উদয়পুরে রেল যাবে বলে তিনি দাবি করেন৷ এদিকে, আগরতলা-আখাউড়া রেল প্রকল্প নিয়ে তিনি জানান, খুব শীঘ্রই জমি অধিগ্রহণের কাজ শুরু হবে৷ আশা করা যাচ্ছে, আগামী মাস দুয়েকের মধ্যে এই প্রকল্পে কাজ শুরু হয়ে যাবে৷
এদিকে, পরিবহনমন্ত্রী মানিক দে জানিয়েছেন, আগরতলা-শিলচর রুটে রেল পরিষেবা আগেও ছিল৷ রেল লাইন ব্রডগেজে সম্প্রসারণে এই রুটে রেল পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে৷ সেক্ষেত্রে এই রুটে পুনরায় রেল চলাচল শুরু করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ছে না৷ তিনি জানান, পূর্বোত্তর সীমান্ত রেলওয়েকে বন্ধ থাকা রেল পরিষেবাই পুনরায় চালু করার জন্য পরামর্শ দিয়েছেন৷ যাতে অন্তত ব্রডগেজে যাত্রী রেল শুরু হতে পারে রাজ্যে৷ ফলে, প্যাসেঞ্জার ট্রেন দিয়েই পুনরায় শুরু হতে চলেছে আগরতলা থেকে যাত্রী রেল৷ এদিন তিনি আশা প্রকাশ করে বলেন, একটি ট্রেন দিয়ে শুরু হলেও শীঘ্রই ট্রেনের সংখ্যা বাড়বে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top