News Flash

  • Home
  • Uncategorized
  • রানীর নির্দেশে ওবামার নিরাপত্তায় থাকা ছটি বিমানকে ক্যাসেলের বাগানে নামতে দেওয়া হল না
Image

রানীর নির্দেশে ওবামার নিরাপত্তায় থাকা ছটি বিমানকে ক্যাসেলের বাগানে নামতে দেওয়া হল না

লন্ডন, ২৫ এপ্রিল (হি.স.) : রানী দ্বিতীয় এলিজাবেথের আদেশ অমান্য করতে পারলেন না খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা| তাঁর ৯০ বছরের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনের উইন্ডসোর ক্যাসেলে সস্ত্রীক আসার কথা মার্কিন প্রেসিডেন্টের| কিন্তু তাঁর নিরাপত্তায় থাকা ছটি বিমানকে উইন্ডসোর ক্যাসেলের বাগানে নামতে দেওয়া যাবে না বলে জাননো হয়েছে ক্যাসেলের তরফ থেকে|
সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় থাকা ছটি বিমানকে অতিরিক্ত আখ্যা দিয়েছেন রাণী| তিনি বলেছেন, ক্যাসেলের মূল বাগানে ছটি বিমান নামলে ৩০০ বছরের ঐতিহ্যবাহী ওই বাগানের ক্ষতি হতে পারে| কারণ হিসেবে বলা হয়েছে, ২০১১ সালে যখন ওবামা লন্ডন সফরে এসেছিলেন তখন তাঁর নিরাপত্তায় থাকা বিমান নামার ফলে ১৭ শতকের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত উইন্ডসোর ক্যাসেলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছিল| সেই বাগানের ঘাস নষ্ট হয়েছিল এবং কপ্টারের ইঞ্জিনের তাপে মাটি উপড়ে গিয়েছিল|
মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা দায়িত্বে থাকা এক অফিসার জানিয়েছেন,প্রাথমিকভাবে তাদের তরফ থেকে এই নির্দেশ মেনে নেওয়া হয়নি| কিন্তু পরবর্তী সময়ে যখন রানীর ইচ্ছার বিষয়টি জড়িয়ে যাওয়ায় তাঁরা নির্দেশটি মেনে নিয়েছেন| তাঁরা তিনটি কপ্টারই নিরাপত্তায় ব্যবহার করবেন বলে জানিয়েছেন|
প্রসঙ্গত, বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা ইংল্যান্ড সফরে এসেছেন| তাদের এই সফরে ইংল্যান্ড ছাড়াও সৌদি আরব ও জার্মান সফরেরও যাওয়ার কথা রয়েছে|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top