News Flash

  • Home
  • Uncategorized
  • বনমালীপুরে ইঞ্জিনিয়ারীংয়ের ছাত্র ও ৭৯ টিলায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Image

বনমালীপুরে ইঞ্জিনিয়ারীংয়ের ছাত্র ও ৭৯ টিলায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ বুধবার সকালে ভাড়া বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে ঐ ছাত্রের নাম ইষ্টিয়ন দেববর্মা৷ মানসিক অবসাদেই ইষ্টিয়ন আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে তার বাবা স্বপন দেববর্মা জানিয়েছেন৷
জানা গেছে, বনমালীপুর ভলকান ক্লাব সংলগ্ণ ভাড়া বাড়ি থেকে এনআইটিতে পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্র ইষ্টিয়ন দেববর্মা’র(২৭) মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ির লোকজন ইষ্টিয়নের ঘরের দরজায় দাঁড়িয়ে অনেক ডাকাডাকি সত্ত্বেও দরজা না খোলায় সন্দেহ দেখা দেয়৷ দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের লোকেরা দেখতে পান ইষ্টিয়ন ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানায়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ ইষ্টিয়নের বাবা স্বপন দেববর্মা জানিয়েছেন, সে এনআইটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র৷ মাস ছয়েক আগে পরীক্ষার ফলাফল বের হলে সে ফেল করে৷ তখন থেকেই মানসিকভাবে চূড়ান্ত বিপর্যস্ত হয়ে পড়ে ইষ্টিয়ন৷ তার বাবা জানিয়েছেন, মানসিক অবসাদের কারণেই ইষ্টিয়ন আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ এই ঘটনায় সাত সকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করেছেন এক মাঝ বয়সী মহিলা৷ বুধবার সকালে রাজধানীর ৭৯টিলা এলাকায় এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি ঘটে৷ মৃতার নাম শিবানি দাস(৫২)৷ তার স্বামী পরেশচন্দ্র দাস প্রাক্তন শিক্ষক৷ জানা গেছে, কয়েক বছর আগে গৃহকর্তা পরেশবাবু হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন৷ এরপর থেকেই পরেশবাবুর স্ত্রী শিবানি দাস মানসিক অবসাদে ভুগছিলেন৷ এর আগেও একবার ছাদের উপর থেকে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি৷ কিন্তু সে যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিলেন৷ তবে আজ আর শেষ রক্ষা হয়নি৷ আজ সকালে নিজ বাড়ি থেকেই ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়৷ ধারণা করা হচ্ছে, বাড়ির লোকজন যখন ঘুমিয়ে ছিলেন সে সুযোগে তিনি ফাঁসিতে আত্মহত্যা করেন৷ মৃতদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জিবি ফাঁড়িতে খবর দেয় মৃতার মেয়ে৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে৷ জানা গেছে, মৃতার স্বামী সহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে৷ এলাকাবাসীর মতে স্বামীর অসুস্থতা এবং সংসারে অভাব অনটনের কারণেই তিনি মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েছিলেন৷ এর থেকেই আত্মহত্যা করার চেষ্টা আগেও করেছেন৷ এই ঘটনায় ৭৯ টিলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
প্রসঙ্গত, পৃথক স্থানে দুইজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত অবশ্য পুলিশ শুরু করেছে৷ প্রাথমিক ভাবে পুলিশের ধারনা দুটি ঘটনাই আত্মহত্যার৷ তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ নিশ্চিত করে বলতে পারছেন না কিছুই৷ রাজ্যে আত্মহননের ঘটনা তথা অস্বাভাবিক মৃত্যু ক্রমেই বাড়ছে৷ অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা গিয়েছে, সঠিক তদন্ত না করেই পুলিশ হত্যার ঘটনাকেও আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দিয়েছে৷ পাশাপাশি কোন কোন সময় রাজনৈতিক চাপ কিংবা প্রভাবশালীদের চাপে পড়ে মামলার মোড় ঘুরিয়ে দিচ্ছে পুলিশ৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top