নয়াদিল্লি ও কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): নারদ স্টিং ইসু্যতে তৃণমূলের পাঁচ সাংসদকে নোটিস ধরাল লোকসভার এথিক্স কমিটি| যে পাঁচ জনকে নোটিস ধরানো হয়েছে, তাঁরা হলেন সৌগত রায়, সুলতান আহমেদ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার এবং অপরূপা পোদ্দার| স্টিং অপারেশনে তাঁদের টাকা নেওয়ার যে ভিডিও দেখা গিয়েছে, সে সম্পর্কে এই সাংসদদের ব্যাখ্যা তলব করল সংসদ| সাংসদদের কাছে জানতে চাওয়া হয়েছে, স্টিং অপারেশনে যা দেখা গিয়েছে, সেই সম্পর্কে তাঁদের অবস্থান কী? যদি এই টাকা নেওয়ার ঘটনা সত্যি হয়, তা হলে কেন তাঁরা টাকা নিয়েছিলেন, সে কথাও জানতে চাওয়া হয়েছে|
এথিক্স কমিটি এর আগে নারদ নিউজের প্রতিনিধির কাছ থেকে স্টিং অপারেশনের ভিডিও জমা নিতে চায়নি| পদ্ধতিগত ত্রুটির কথা বলে ভিডিও জমা নিতে অস্বীকার করে কমিটি| দিন কয়েক আগে কলকাতা হাইকোর্ট নারদা ইসু্য নিয়ে বড়সড় পদক্ষেপ করেছে| নারদের ভিডিও হেফাজতে নেওয়ার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে| তার পরই নড়েচড়ে বসল সংসদের এথিক্স কমিটিও|
নারদ ইসু্য ঃ তৃণমূলের পাঁচ সাংসদকে নোটিস এথিক্স কমিটির
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















