নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): জন্মবার্ষিকীতে ভারতীয় সংবিধানের জনক ভীমরাও রামজি আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৮৯১ সালের ১৪ এপ্রিল জন্মগ্রহণ করেন বি আর আম্বেদকর| তিনি `বাবাসাহেব’ নামেই জনপ্রিয়| বৃহস্পতিবার বি আর আম্বেদকরের ১২৫ তম জন্মবার্ষিকীতে তঁাকে শ্রদ্ধা জানিয়ে, `বিশ্বমানব’ বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী| টুইট করে জানালেন, ভারতীয় সংবিধানের স্রষ্টা, তাঁর পুরো জীবনটাই গরীব ও দলিত শ্রেণীর মানুষের উন্নয়নের স্বার্থে উত্সর্গ করেছিলেন| অম্বেদকরের জন্মদিনে তাঁকে স্মরণ করে জয় ভীম বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী|
জন্মদিনে আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও| সংবিধানের স্রষ্টা আম্বেদকরকে আধুনিক ভারতের শ্রেষ্ঠ আইকন বলে সম্বোধন করেছেন সোনিয়া|
জন্মদিনে আম্বেদকরকে `বিশ্বমানব’ সম্বোধন প্রধানমন্ত্রীর, শ্রদ্ধা জানিয়েছেন সোনিয়াও
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















