News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গে ভোট প্রচারে মোদি-মমতাকে বিঁধলেও কং-বাম জোটের প্রশ্ণে কৌশলী পন্থা সোনিয়ার
Image

বঙ্গে ভোট প্রচারে মোদি-মমতাকে বিঁধলেও কং-বাম জোটের প্রশ্ণে কৌশলী পন্থা সোনিয়ার

sonia gandhiকলকাতা, ১৩ এপ্রিল৷৷ পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসভায় আগাগোড়া মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদির বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য রাখলেও কংগ্রেস এবং বামেদের জোটের প্রশ্ণে কৌশলী পন্থা নিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ তবে এদিন, মঞ্চে কংগ্রেস এবং সিপিএম উভয় দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন৷ তাঁদের পাশে বসিয়ে তৃণমূল সরকার পরিবর্তনের ডাক দিলেও কংগ্রেস সভানেত্রী জোটের প্রশ্ণে কোন বক্তব্য রাখেননি৷ এদিন তিনি তৃণমূল কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে বলে ক্ষোভ প্রকাশ করে কেবল কংগ্রেসের পক্ষে ভোট চেয়েছেন৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ব্যাখ্যা অনুসারে পশ্চিমবঙ্গের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী সরাসরি কংগ্রেস ও বামেদের সমঝোতায় সমর্থন জানানোতে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে সারা দেশে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কৌশল অবলম্বন করে বিতর্ক চাপা দেওয়ার চেষ্টা করেছেন৷
চেয়ারে আসার পর সব প্রতিশ্রুতি ভুলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মালদার ১২টি বিধানসভার মধ্যে সুজাপুর কেন্দ্রে নির্বাচনী জনসভায় একথা বলেন কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধী৷ এদিন কালিয়াচক থানার সুজাপুর কেন্দ্রের হাতিমারি মাঠে জেলার ১২টি আসনে জোট প্রার্থীদের সমর্থনে ভোট চান সোনিয়া গান্ধী৷ সোনিয়া গান্ধীর পাশাপাশি মঞ্চে বক্তব্য, পেশ করেন মালদা জেলা কংগ্রেসের দুই সাংসদ আবু হাসেম খান চৌধুরী, মৌসম নূর৷ বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র এবং জোটের প্রার্থীরা৷ কাঠফাটা রৌদ্রে এদিনের নির্বাচনী সভায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মত৷
মমতা সরকারের সাথে কেন্দ্রে মোদি সরকারের তুলনা করে কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী বলেন, দুই সরকারই এক পথের পথিক৷ পাঁচ বছর আগে মমতা বলেছিলেন গরিব মানুষদের জন্য তিনি কাজ করবেন৷ সমাজে পিছিয়ে পরা মানুষ এবং মহিলাদের দেখবেন৷ তার সাতে বাংলার উন্নয়ন করবেন৷ মমতার কথাকে আমরা বিশ্বাস করেছিলাম৷ কিন্তু চেয়ারে আসার পর সব প্রতিশ্রুতি ভুলে গিয়েছেন৷ বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম এবং নেতাজী সুভাষচন্দ্র বসুর বাংলা আজ কোথায় এসে দাঁড়িয়েছে তা ভাবতে অবাক লাগে৷ মা, মাটি মানুষের দলের সরকার বলতে মা বোনেরা সুরক্ষিত নয়৷ মাটি শুকিয়ে যাচ্ছে, মানুষ বেরোজগার হয়ে গিয়েছে৷
সোনিয়া গান্ধী বলেন, অপরাধের সংখ্যা সব থেকে বেশি৷ মালদা জেলার আমের সুনাম সারা দেশেই আছে৷ অথচ আমের দর পান না চাষিরা৷ মালদার রেশম সারা দেশে বিখ্যাত৷ সে রেশম চাষও ধবংসের দিকে৷ আইন শৃঙ্খলা বলে কিছুই নেই৷ কিছু মানুষকে সন্তুষ্ট করতেই ব্যস্ত তিনি৷ পশ্চিমবঙ্গে হাজার হাজার চিটফান্ড, কোটি কোটি টাকা গরীব মানুষের আত্মসাৎ করে দিয়েছে৷ অথচ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থাই নেন নি৷
সোনিয়া গান্ধী আরো বলেন, যারা কোটি কোটি গরীব মানুষের মেরে দিয়েছে তাদেরকে জেলে পাঠানোর কথা মুখ্যমন্ত্রীর৷ কিন্তু সেটা না করে তাদেরকে বাঁচাতে ব্যস্ত৷ আর মোদি সরকার ব্যাঙ্ক লুটেরাদের দেশ থেকে বিদেশে পাঠাতে ব্যস্ত৷ এরাজ্যে কেউ মুখ খুলতে পারছেন না৷ এক নায়কতন্ত্র চলছে৷ বাংলাকে এদের থেকে বাঁচাতে হবে৷ কংগ্রেস দল দেশের মানুষের জন্য লড়াই করে এসেছে৷ কেন্দ্রে মোদি সরকার গরীব মানুষদের প্রভিডেন্ট ফান্ডের টাকায় সুদ বসাতে চেয়েছিল৷ সেটা আমরা আটকিয়েছি৷ জমির বিল আনতে চেয়েছিল, আমরা আটকিয়েছি৷ এরকম অনেক কিছু বিরোধিতা করছি আমরা৷ কেন্দ্রের যেসব প্রকল্প গরিব মানুষদের জন্য নিয়েছিল সরকার, সেসব প্রকল্পকে দুর্বল করা হচ্ছে নয়ত বন্ধ করে দেওয়া হচ্ছে৷ কেন্দ্রের বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে সরাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সোনিয়া গান্ধী৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভায় কংগ্রেস প্রার্থীদের বিপুলভোটে জয়ী করুন৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top