News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে এখনও ২৫টি ঘাঁটি রয়েছে, জানাল আত্মসমর্পণকারীরা, পূর্বোত্তরের জঙ্গীদের সাথে যোগাযোগ রক্ষা করে শক্তি বাড়াতে চাইছে এনএলএফটি ঃ ডিজিপি
Image

বাংলাদেশে এখনও ২৫টি ঘাঁটি রয়েছে, জানাল আত্মসমর্পণকারীরা, পূর্বোত্তরের জঙ্গীদের সাথে যোগাযোগ রক্ষা করে শক্তি বাড়াতে চাইছে এনএলএফটি ঃ ডিজিপি

extrimistনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লাগাতর অভিযান জারি থাকলেও বাংলাদেশে এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর এখনো ২৫টি ক্যাম্প রয়েছে বলে সোমবার স্বীকার করেন আত্মসমর্পণকারী বৈরীরা৷ এদিকে, এই জঙ্গি গোষ্ঠী পূর্বোত্তরের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যোগাযোগ রক্ষা করে শক্তি বৃদ্ধির প্রয়াস চালাচ্ছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ৷ ফলে, সন্ত্রাসবাদ ইস্যুতে চিন্তা আরো বাড়ল৷ কারণ, বিজিবি বাংলাদেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে ভাবে অভিযান শুরু করেছে তাতে এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর অনেকেই বাধ্য হয়ে আত্মসমর্পণের পথ বেছে নিচ্ছে৷ তবে এদিন, আত্মসমর্পণকারী বৈরীরা এও জানিয়েছেন, এমন অনেক বৈরী দলের সদস্য রয়েছেন যারা বর্তমানে বাংলাদেশের স্থায়ী নাগরিক হয়ে গেছেন৷ বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলেই মনে করা হচ্ছে৷ কারণ, পূর্বোত্তরের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যুক্ত হয়ে এনএলএফটি আগামীদিনে বড় ধরনের নাশকতার ছক কষতে শুরু করেনি তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
রবিবার কাঞ্চনপুরে আত্মসমর্পণকারী বৈরীদের আজ সংবাদ মাধ্যমের সামনে নিয়ে এসে রাজ্য পুলিশ তাদের কাছ থেকে বিভিন্ন অভিজ্ঞতার বিষয় তুলে ধরে৷ ১২ জন এনএলএফটি বৈরী তাদের স্ত্রী এবং ৮ সন্তান নিয়ে আত্মসমর্পণ করে৷ সঙ্গে একটি একে ৪৭ রাইফেল, দুটি এসেলার, একটি ইনসাস, একটি জিথ্রি রাইফেল, দুটি গ্রেনেড, ১২টি ম্যাগজিন এবং ৩৬৯ রাউন্ড কার্তুজ নিয়ে তারা আত্মসমর্পণ করেন৷ এদিন রাজ্য পুলিশের মহানির্দেশকের চেষ্টায় আত্মসমর্পণকারী বৈরীদের মধ্যে কয়েকজন তাদের তিক্ত অভিজ্ঞতার কথা জানান৷ বাংলাদেশে ঘাঁটিতে তারা চরম আর্থিক সংকট এবং খাদ্য সংকটে ভুগছিল৷ এনএলএফটির নেতৃত্বরা তাদের নানা প্রতিশ্রুতি দিলেও ভীষণ দুর্ভোগের মধ্য দিয়ে জীবন অতিবাহিত হচ্ছিল৷ ফলে, ঘাঁটি থেকে পালিয়ে আত্মসমর্পণ করা ছাড়া তাদের আর কোন রাস্তা ছিল না বলে এদিন জানায় খুশিরাই রিয়াং৷ কিন্তু তার কাছ থেকে জানা গেছে, এখনো বাংলাদেশে এনএলএফটির ২৫টি ক্যাম্প রয়েছে৷ তাদের প্রধান বিশ্ব মোহন কোথায় রয়েছে সে সম্বন্ধে কোন কিছুই জানে না আত্মসমর্পণকারী বৈরীরা৷ কিন্তু খুশিরাই রিয়াং জানিয়েছে, বৈরী দলের এমন অনেক সদস্য রয়েছে যারা বর্তমানে কাগজে পত্রে বাংলাদেশী নাগরিক হয়ে গেছে৷ বাংলাদেশের সাপছড়িতে এনএলএফটির মুখ্য কার্যালয় থেকে পালিয়ে এসে ঐ বৈরীরা সপরিবারে আত্মসমর্পণ করেছে৷
এদিকে, রাজ্য পুলিশের মহানির্দেশক আত্মসমর্পণকারী বৈরীদের পুনর্বাসনে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷ কিন্তু উদ্বেগের বিষয় হল, এনএলএফটি জঙ্গি গোষ্ঠী পূর্বোত্তরের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যুক্ত হওয়ার ক্রমাগত চেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দা মারফত রাজ্য পুলিশ খবর পেয়েছে৷ পূর্বোত্তরের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সাথে এনএলএফটি জঙ্গি গোষ্ঠী যুক্ত হয়ে গেলে স্বাভাবিকভাবেই তাদের শক্তি বৃদ্ধি হবে৷ তাতে আশঙ্কা করা হচ্ছে, আগামীদিনে বড়ধরনের নাশকতার লক্ষ্যেই এনএলএফটি পূর্বোত্তরের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সাথে সম্পর্ক মজবুত করতে চাইছে৷ ফলে, এই ১২ জন আত্মসমর্পণকারী এনএলএফটি বৈরীদের কাছ থেকে বাংলাদেশের সমস্ত ঘাঁটির তথ্য সংগ্রহ করে তাদের দমনে পদক্ষেপ না নেওয়া হলে আগামীদিনে বড় ধরনের নাশকতার সম্ভাবনা থেকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top