News Flash

  • Home
  • Uncategorized
  • ফায়ারম্যান নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা
Image

ফায়ারম্যান নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা

Firemanনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ ফায়ারম্যান নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল ত্রিপুরার সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সরা৷ সম্প্রতি ফায়ারম্যান পদে নিয়োগ পত্র প্রদান করা হয়েছে৷ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সদের জন্য সংরক্ষিত পদে সিনিয়রিটি লঙ্ঘন করে অপেক্ষাকৃত জুনিয়রদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ তাতে সিভিল ডিফেন্সের চাকুরি প্রত্যাশী সিনিয়রদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও তারা দাবি জানিয়েছিলেন৷ কিন্তু তাতে কোন সাড়া মিলেনি৷ সে কারণেই ক্ষুব্ধ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সরা সোমবার সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন৷ এবিষয়ে তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন৷ কিভাবে সিভিল ডিফেন্সের  ভলান্টিয়ার্সদের বঞ্চিত করা হয়েছে তার একটি চিত্রও মুখ্যমন্ত্রীর সামনে তুলেধরা হয়েছে৷ অবিলম্বে চাকুরি বঞ্চিতদের ন্যায় বিচার না করা হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হঁুশিায়রি দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখেপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সিভিল ডিফেন্সের চাকুরি বঞ্চিতদের তরফ থেকে জানানো হয়েছে৷  উল্লেখ্য, গত কিছুদিন আগেও ক্ষুব্ধ চাকুরি বঞ্চিতরা এসডিমে অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন৷ তাদের দাবি পূরণ না হলে আন্দোলনের গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top