News Flash

  • Home
  • Uncategorized
  • পুত্তিঙ্গল মন্দিরের কাছে পরিত্যক্ত ৩টি গাড়ি থেকে বোমা উদ্ধার
Image

পুত্তিঙ্গল মন্দিরের কাছে পরিত্যক্ত ৩টি গাড়ি থেকে বোমা উদ্ধার

কোল্লাম, ১১ এপ্রিল (হি.স.) : সোমবার পুত্তিঙ্গল মন্দিরের কাছে পরিত্যক্ত ৩টি গাড়ি থেকে উদ্ধার হল বোমা| বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড| রবিবার ভোররাতে কোল্লামের এই পিু্ত্তঙ্গল দেবী মন্দিরেই আগুন লাগে| এই ঘটনায় মারা যান ১০৮ জন| বাজি থেকে আগুন লেগেছিল নাকি দুর্ঘটনার কারণ বিস্ফোরক, তা তদন্ত করে দেখছে পুলিস| সরকারিসূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আহতের সংখ্যা ৩৮৩| নিখোঁজও রয়েছেন অসংখ্যা পূণ্যার্থী| রাজ্য প্রশাসন নিখোঁজদের খুঁজতে মরিয়া চেষ্টা চলছে| তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজে স্বজনহারাদের ভিড় সবথেকে বেশি| আহতের অধিকাংশ সেখানেই ভর্তি রয়েছে| ভয়াবহ অগ্নিকাণ্ডের আতঙ্ক যত না তাদের গ্রাস করেছেন, বেঁচে যাওয়ার ঘটনা তার থেকে বেশি বিস্মিত করেছে! মৃতদেহের অধিকাংশ পুড়ে যাওয়ায় স্বজনদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে| এই ঘটনায় গাফিলতির দায়ে সোমবার ৫ জনকে আটক করেছে পুলিস| পুত্তিঙ্গল দেবী মন্দিরের প্রশানিক বিভাগের কাজকর্ম দেখভাল করেন তাঁরা সবাই| এছাড়া বেআইনিভাবে বাজি মজুত রাখার জন্য মন্দিরের অছি পরিষদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে| অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে এই তদন্তের সিদ্ধান্ত নিয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী উমেন চণ্ডী| হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন কেরল অপরাধ দমন বিভাগের সেই তদন্ত কমিটি এদিন থেকে কাজ শুরু করেছে| প্রতিবছর পোঙ্গলের আগে কোল্লামের পুত্তিঙ্গল দেবী মন্দিরে ভক্তের সমাগম হয়| ঘটা করে আলো ও শব্দবাজি ফাটানো এই উত্সবের অন্যতম আকর্ষণ| যদিও রাজ্য সরকার এই বিষয়ে বারবার তাদের আপত্তির কথা জানিয়েছে| রবিবার ভোরে বাজি ফাটাতে গিয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ছাড়খার হয়েছে মন্দির চত্বর| মারা গেছেন শতাধিক মানুষ|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top