News Flash

  • Home
  • Uncategorized
  • অশান্তির আবহে শেষ প্রথম দফার দ্বিতীয় পর্বের নির্বাচন, ভোটের হার ৮০ শতাংশ
Image

অশান্তির আবহে শেষ প্রথম দফার দ্বিতীয় পর্বের নির্বাচন, ভোটের হার ৮০ শতাংশ

কলকাতা, ১১ এপ্রিল (হি.স.): বড় কোনও বিপত্তি না ঘটলেও অশান্তির আবহে শেষ হল জঙ্গলমহলের প্রথম দফার দ্বিতীয় পর্য়ায়ের ভোটগ্রহণ| সোমবার দিনের শেষ ভোট পড়ল আশি শতাংশের কাছাকাছি| পশ্চিম মেদিনীপুরের ১৩টি, বাঁকুড়ার ৯টি এবং বর্ধমান জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়| ভোটদান পর্ব শুরু হতেই রক্ত ঝড়েছে জামুড়িয়া ও বিষ্ণপুরে| প্রথম দফার দ্বিতীয় পর্বের নির্বাচনের শুরু থেকেই হিংসার অভিযোগ ভূরি ভূরি| বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে জামুরিয়া, চন্দ্রকোণা, গড়বেতা, কেশপুর, নারায়ণগড় সহ বেশ কয়েকটি ৱুথে| এপর‌্যন্ত নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে ১৪০০টিরও বেশি|
তিন জেলার ৩১টি বিধানসভা আসনের নির্বাচনে সকাল থেকেই অভিযোগের সংখ্যা প্রচুর| যেখানে প্রথম তিনঘণ্টায় ৫৭৩টি অভিযোগ জমা পড়েছিল, দুপুর ৩টেই অভিযোগের সংখ্যা ছিল ১৪০০-এ| বেলা গড়ার সঙ্গে সঙ্গে অভিযোগের সংখ্যা যে বাড়ছে, তা ভালোই টের পাচ্ছে কমিশন| স্বাভাবিকভাবে এর জেরে উদ্বিগ্ন নির্বাচন কমিশন| বিষয়টি নিয়ে খোঁজ নিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল কুমার গুপ্তাকে ফোন করেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জ়াইদি| পরিস্থিতি নিয়ে রিপোর্ট চাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এত অভিযোগ কেন, তার ব্যাখ্যাও চান তিনি|
প্রথম দফার প্রথম পর‌্যায়ের ভোটের শেষে যে নির্বাচন কমিশনকে বিরোধীরা সাধুবাদ জানিয়ে ছিল| এদিনের ভোটে তাঁদের কাছে ভিলেনে পরিণত হলেন সেই নির্বাচন কমিশন| এদিন সূর‌্যকান্ত মিশ্র অভিযোগ করেন, কেশপুর, গড়বেতা, পত্রসায়রে সন্ত্রাস চলেছে| সেইসব জায়গায় দৃঢ়তা দেখাতে ব্যর্থ কমিশন| বাকি জায়গাগলিতে বিক্ষিপ্ত গন্ডগোল হয়েছে| প্রথম দফার দ্বিতীয় দিনের ভোটগ্রহণ নিয়ে সাংবাদিক বৈঠকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন সূর‌্যকান্ত মিশ্র| পাশাপাশি নারায়ণগড়ে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ প্রসঙ্গে বিরোধী জোটের অন্যতম উদ্যোক্তা বলেন, এই ধরনের ঘটনা তৃণমূলের হতাশার লক্ষ্ণণ| হারের লক্ষ্ণণ| বিপজ্জনক রাস্তায় যাচ্ছে তৃণমূল| প্রথম দফার দ্বিতীয় দিনে ভোটের শুরু থেকেই অশান্তির আবহ| সোনামুখী, জামুড়িয়া, রানিগঞ্জ, পাণ্ডবেশ্বর বিভিন্ন জায়গায় গন্ডগোলের খবর মেলে|
প্রথম দফার দ্বিতীয় পর্বের নির্বাচনের শুরু থেকেই হিংসার অভিযোগ ভূরি ভূরি| এরমধ্যেই এবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র এলাকায় কংগ্রেসের ক্যাম্প অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে| অভিযোগ, ওই বিধানসভা কেন্দ্রের ১৬৯, ১৭০ ও ১৭১ নম্বর ৱুথের বাইরে কংগ্রেসের যে ৱুথ অফিস তৈরি করা হয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হামলা চালায়| এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়| পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী| যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কর্তৃপক্ষ|
এদিন সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়| অত্যধিক গরমকে উপেক্ষা করে সকাল সকালই ভোট দিতে চলে যান ভোটাররা| একে গরম, তার উপর বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করে অশান্তির খবর| বর্ধমানের জামুড়িয়ার ৭৬ ও ৭৭ নম্বর ৱুথে বিরোধী দলের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়| অভিযোগের আঙুল তৃণমূল কর্মীদের দিকে| জামুড়িয়ার অবিনাশ হাইস্কুলের ভোট কেন্দ্রের সিপিএম এজেন্ট জীবন রুইদাসের মাথা লাঠি দিয়ে মেরে ফাটিয়ে দেয় একদল দুষ্কৃতী| এই ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন| জামুড়িয়ায় ৱুথের বাইরে তাজা বোমা রেখে ভোটরদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ ওঠে| বাইপাস রোডের ধারে ৩৫ নম্বর ৱুথের বাইরে উদ্ধার করা হয় বস্তাভর্তি তাজা বোমা| আতঙ্কে ৱুথ ছেড়ে পালিয়ে যান ভোটাররা|
অন্যদিকে, বাঁকুড়ার সোনামুখীতে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে| রিভলবার নিয়ে ঘুরতে দেখা যায় কয়েকজনকে| যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, এই দুই অভিযোগ ভিত্তিহীন| দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি ও কোনও অভিযোগও দায়ের করা হয়নি| কমিশনের দাবি, হাতি তাড়ানোর জন্য বাজি ফাটানো হয়েছিল, তা বোমাবাজি নয়| বাঁকুড়ার ওন্দার গ্রামে গ্রামে মুখে কাপড় বেঁধে, লাঠি হাতে একদল দুষ্কৃতী টহল দেওয়ার ছবি ধরা পড়েছে| বাঁকুড়া, বরজোড়া, ওন্দা কোথাও এদিন কেন্দ্রীয় বাহিনীর টহল বিশেষ চোখে পড়েনি| বিষ্ণপুরের বেলিয়াপাড়ায় ৬৫ নম্বর একটি ৱুথে পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন কংগ্রেস প্রার্থী তুষার ভট্টাচার‌্য| স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে ধাক্কা দিয়ে ৱুথ থেকে বের করে দেয় বলে অভিযোগ|
একই ছবি পশ্চিম মেদিনীপুরের সবং-এ| কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী মানস ভুইঁঞার এজেন্টদের সাতটি ৱুথে ঢুকতেই দেয়নি তৃণমূল| পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় আবার একটি পোলিং ৱুথে তৃণমূল কর্মীদের হামলায় হাসপাতালে ভর্তি হতে হয় এক সিপিএম এজেন্টকে|
কুলটির একটি ৱুথে এক মহিলা ভোটারকে চড় মারার হুমকি দিয়ে জোর করে তৃণমূলে ভোট দেওয়ান তৃণমূল পোলিং এজেন্ট| এই অভিযোগ পেয়ে পোলিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন| খড়গপুরের গেবলপুরে ৭৬, ৭৬ নম্বর ৱুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে|
প্রথম দফার দ্বিতীয় পর্বের ভোটগ্রহণে ভাগ্য নির্ধারিত হতে চলেছে এক ঝাঁক তারকা প্রার্থীর| তাঁদের মধ্যে রয়েছেন নারায়ণগড়ে সূর‌্যকান্ত মিশ্র, সবং-এ মানস ভুঁইঞা| খড়গপুরে শহরে লড়াই টানা নবারের কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী জ্ঞান সিং সোহনপালের সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের| পিংলায় মুখোমুখি বিদায়ী মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং প্রাক্তন মন্ত্রী প্রবোধ সিং| এ ছাড়া আসানসোল উত্তরে বিদায়ী মন্ত্রী মলয় ঘটক, বিষ্ণুপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও কেশপুরে শিউলি সাহার ভাগ্যও এদিন ইভিএমে বন্দি হয়েছে| বাঁকুড়ার বড়জোড়ায় ভাগ্য নির্ধারণ হচ্ছে টলিউড তারকা সোহম চক্রবর্তীর|
আজ সকালে চেলিডাঙার কর্নানি ফ্রি প্রাইমারি স্কুলে নিজের ভোটটি দেন আসানসোল-উত্তরের তৃণমূল প্রার্থী মলয় ঘটক| উন্নয়নের কথা মাথায় রেখে মানুষ তাদেরই ফের জেতাবেন বলে মনে করেন আসানসোল-উত্তরের তৃণমূল প্রার্থী| আর তারপর বললেন, শেষ পাঁচবছরে এই এলাকার বাসিন্দাদের জন্য যা করেছি তাতে মানুষ আমাকেই ফের জেতাবেন| পাশাপাশি জামুড়িয়ায় সিপিআই(এম) কর্মীদের মারধর করার ব্যাপারে তাঁর কিছু জানা নেই| বললেন তৃণমূল কংগ্রেস নেতা মলয় ঘটক|
বাড়িতে পুজো সেরেই স্কুটি চালিয়ে সোজা ভোটকেন্দ্রে হাজির বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়| নিজের ভোটটি দিয়ে জানালেন, বিষ্ণুপুরে ভোটগ্রহণ প্রক্রিয়া ঠিকঠাক ভাবে চলছে| এখনও পর‌্যন্ত কোনও খারাপ কিছু ঘটেনি|
ভোট দিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব মুখোপাধ্যায়| সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ১৯ তারিখ ফলাফলের জন্য প্রস্তুত| আজ ভোট দেওয়ার দিন| মানুষ ভোট দিচ্ছে| এটা গণতান্ত্রিক অধিকার| ফলাফল তাঁর পক্ষে যাবে কি না এই প্রশ্ন করা হলে তিনি জানান, তাহলে তো প্রত্যেক মানুষের কাছে গিয়ে জনে জনে জিজ্ঞাসা করতে হয় ভোট কাকে দিলেন|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top