News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় যুবক অপহরণ কান্ডে ধৃত দু’জনকে পুলিশ রিমান্ড
Image

আগরতলায় যুবক অপহরণ কান্ডে ধৃত দু’জনকে পুলিশ রিমান্ড

lock upনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহরে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত একজনকে চারদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত৷ অপর এক অভিযুক্তকে টিআই প্যারেডের জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷
গত বুধবার রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র কামান চৌমুহনী থেকে নির্মল দেববর্মাকে একটি অটো রিক্সা করে অপহরণ করেছিল৷ তাকে ডিমসাগর এলাকায় এনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল৷ তার স্ত্রী গোর্খাবস্তিতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে কর্মরত স্নিগ্দা দেববর্মা এসে ১০ হাজার টাকা মিটিয়ে দিয়ে  ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন৷ পরদিন অর্থাৎ বৃহস্পতিবার আরো ১০ হাজার টাকা মিটিয়ে দেবার কথা ছিল৷ বিষয়টি নির্মল দেববর্মার তরফে আগরতলা পশ্চিম থানার পুলিশকে জানানো হয়েছিল৷ বৃহস্পতিবার কথা মতো অপহরণকারীরা উত্তর গেইট এলাকায় টাকা নিতে এলে সাদা পোশাকে এলাকা ঘিরে রাখা পুলিশ একজনকে হাতে নাতে ধরে ফেলে৷ তার নাম অভিজিৎ দাস ওরফে বাপ্পা৷ অপর একজনকে মোবাইল ট্রেক করে আটক করে পুলিশ৷ তার নাম মহম্মদ সহরব৷ তাদের দুজনকেই শুক্রবার মুখ্যবিচার বিভাগীয় আদালতে তোলা হয়৷ তাদেরকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছিল পুলিশ৷ আদালত অভিজিৎ দাসকে চারদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷ মহম্মদ সহবরকে চিহ্ণিত করার জন্য আগামী মঙ্গলবার পিআই প্যারেডে মুখোমুখি করা হবে৷ তারপরই তার পুলিশ রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত৷ রাজধানী আগরতলা শহরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় জনমনে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ শহর এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top