News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে পথ দূর্ঘটনায় গুরুতর পাঁচজন
Image

পৃথক স্থানে পথ দূর্ঘটনায় গুরুতর পাঁচজন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা/কৈলাসহর, ২৩ ফেব্রুয়ারি৷৷ রাজবাড়ির উত্তরগেইট এলাকায় গতকাল রাতে একটি বাইক ও একটি সুকটির মধ্যে সংঘর্ষে দুজন গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তারা হল অমিত রায় ও ফ্রান্সেস দেববর্মা৷ জানা যায়, রাত এগারটা নাগাদ বিপরীতমুখী দুটি বাইক ও সুকটির মধ্যে সংঘর্ষ হয়৷ উভয় যান চালকই নেশাগ্রস্ত ছিল৷ ফলে, কেউই নিয়ন্ত্রণ রক্ষা করতেপারেননি৷ দুর্ঘটনার পরও তাদের কাছে মদের বোতল পাওয়া গেছে বলে জানা গেছে৷ ঘটনার খবরপেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও সুকটিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ৷ এব্যাপারে মামলা গৃহীত হয়েছে৷ বাইকটির নম্বর টিআর০১- পি-৮২১৪৷ সুকটিটির নম্বর টিআর০১-এস-৭৬৪০৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকন্ঠ মদ্যপান করে দ্রুতবেগে তারা ছুটছিল৷ পথ চলতি মানুষ তাদের দেখে আতঙ্কে রাস্তা ছেড়ে কিনারায় চলে যেতে বাধ্য হন৷ এরই মধ্যে তাদের চোখের সামনেই দুর্ঘটনাটি ঘটেছে৷ রাজধানী আগরতলা শহর রাতে এধরনের বাইক চালানোর ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে৷ একাংশের উঠতি বয়সের যুবক জীবন বাজি রেখেই বাইক চালানোর প্রতিযোগিতায় নেমে পড়ে রাতে৷ এর পেছনে নানা কারণ জড়িয়ে রয়েছে বলে বিভিন্ন মহলের অভিমত৷ এদের মধ্যে অনেকেই কোরাক্স, ফেন্সিডিল, ট্যাবলেট ইত্যাদি খেয়ে নেশাগ্রস্ত হয়ে থাকে৷ পুলিশ সবকিছু জেনেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না৷ সে কারণেই দিনের পর দিন আগরতলা শহরে এধরনের ঘটনা বেড়ে চলেছে৷
আজ কৈলাসহরে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় আহত তিন৷ আহত তিনজনকে ঘটনাস্থল থেকে দমকল বাহিনী আর জি এম হাসপাতালে নিয়ে আসেন৷ বর্তমানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন৷
খবরে প্রকাশ আজ সকাল অনুমান ১১ টায় সময় কৈলাসহর নেতাজি বিদ্যুৎপিটের সামনে মোটর বাইক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে মোটর বাইক চালক রুপম আলী (৬০) ও বাইকসাইকেল চালক বিবুশ্লবৈদ্য (৩০) অপর এক দূর্ঘটনায় দুপুর ১টায় শঙ্কর দত্ত (৪০) নামক এক ব্যক্তি মটর বাইক দু,ঘটনায় আহত হয়েছেন৷ এই ভাবে কৈলাসহরে একের পর এক দু,ঘটনায় ঘটে যাচ্ছে৷ গত কয়েক দিনে প্রায় ৫-৬ টি যান দুর্ঘটনায় ঘটে গেছে৷ কিভাবে এই দুর্ঘটনা কিছু আয়ত্ত্বে আনার তার জন্য প্রশাসন জল্পনা কল্পনা শুরু করেছেন৷ আজ আহতদের মধ্যে মাথায় আঘাত, পা ভাঙা সহ শরীরে না না আঘাত হয়েছে৷ এক জনকে উন্নত চিকিৎসার জন্য বাহিরে যাবার পরামর্শ দিয়েছেন চিকিৎসক৷ পরিবার সূত্রে এই খবর পাওয়া গেছে৷
কৈলাসহর মুখ বধির বিদ্যালয়ে শিক্ষকের দ্বারা নির্যাতিত ছাত্রছাত্রী৷ প্রায় সময় কিছু কিছু খবর পাওয়া যায়৷ গত কাল এক শিক্ষক পায়ের জুতাদিয়ে এক ছাত্রকে মার পিট করেছে বলে অভিযোগ উঠেছে৷ মহকুমা শাসক ঐ বিষয়ে খোজখবর নিতে মুখ বধির বিদ্যালয়ে যান৷ সরজমিনে ঘটনায় খবর নিয়ে আসেন৷ বিষটির সুষ্ট তদন্ত করবেন বলে জানিয়েছে, তা জানা গেছে৷ পাশা পাশি চাইল্ড লাইন কিওরের পক্ষ থেকে এই বিষয়টির খোজ খবর নিতে আজ সুকলে যান৷ অভিযোগ উঠছে যে ছাত্র ছাত্রীদের নিয়মিত খাবর দেওয়া হচ্ছে না এবং প্রায় সময় ছাত্র ছাত্রীদের নির্যাতন করা হয়৷ পুরো বিষয়টি তদন্ত চলছে বিভিন্ন ভাবে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top