বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি ফিরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

modiনয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি ফিরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সরকারি সূত্রে খবর, নীতিগত কারণের উল্লেখ করে তিনি খেতাব গ্রহণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন|
আগামী ২২ ফেব্রুয়ারি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ওই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী মোদীকে ডক্টরেট অফ ল উপাধি দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে| একজন অসামান্য নেতা, সংস্কারক, এবং প্রশাসনিক কাজে দক্ষতার জন্য এই সম্মান দেওয়ার পরিকল্পনা করে বিশ্ববিদ্যালয়| কিন্তু মোদী তা নিতে অস্বীকার করেছেন| সূত্রের খবর, মোদী জানিয়েছেন, তিনি এই সাম্মানিক উপাধি নিতে পারবেন না|
এটাই প্রথম নয়| এর আগেও এই ধরনের উপাধি ফিরিয়ে দিয়েছেন তিনি| ২০১৪-এ মার্কিন যুক্তরাষ্ট্রের লুসিয়ানার একটি বিশ্ববিদ্যালয় মোদীকে সাম্মানিক ডক্টরেট দিতে চেয়েছিল| তখনও মোদী তা নিতে সম্মত হননি| তিনি সেসময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন|