News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে বিভিন্ন অফিসে কর্ম সংসৃকতি লাটে, দুর্ভোগে জনগণ
Image

কৈলাসহরে বিভিন্ন অফিসে কর্ম সংসৃকতি লাটে, দুর্ভোগে জনগণ

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ ফেব্রুয়ারি৷৷ বামফ্রন্ট রাজত্বে সরকারি বিভিন্ন অফিসে কর্ম সংসৃকতি লাটে উঠেছে৷ সময় মত অফিসে আসে না সরকারি কর্মচারীদের মধ্যে একাংশ৷ যারা হগবপন্থী বিশ্বাসী এদের মধ্যে একাংশ৷ যার ফলে সরকারি কাজকর্ম লাটে৷ সারা রাজ্যের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে  জেলা, রাজধানী পর্যন্ত এমনি অবস্থা৷ সাধারণ একটা জন্ম মৃত্যুর মাটি খেটে খেতে হলে ২-৩ মাস এমনকি ৫মাসও লেগে যায়৷ এমন খবর প্রতিনিয়ত পাওয়া যায় রাজ্যের ঊনকোটি জেলার বিভিন্ন গ্রাম এলাকা থেকে৷ দরখাস্ত জমা দেবার পর জনসাধারণ মাসের পর মাস অফিসে আসা যাওয়া করতে হয়৷ বিশেষ করে ঊনকোটি জেলার সদর মহকুমা কার্যালয়ে কর্মচারীদের যে অবস্থা তা মেনে নিতে পারছেন না কৈলাসহরবাসী৷  অফিসে কাজকর্মে সাধারণ সাধারণ মানুষ অসন্তুষ্ট৷ অফিসের নিচু তলার কর্মচারী সকাল ১১টার পরে অনেক কর্মচারী অফিসে আসেন৷ আবার দুপুর ১টা থেকে ৩ টা পর্যন্ত অফিসে মাছি মারার জন্য কোন কর্মচারী থাকেন না৷ শুধু মহকুমা শাসক ও দুই একজন উচ্চ পদস্থ কর্মচারীদের ঐ সময় অফিসে দেখা যায়৷ বিকাল ৪৩০ টার পর থেকে যাবার জন্য প্রস্তুতি নিয়ে যান৷ যার ফলে সাধারণ একটি কাজের জন্য মাসের পর মাস অফিসের বারান্দায়  ঘন্টার পর ঘন্টা বসে থেকেও কাজ হয় না৷ যে কাজ ১-২ দিনের মধ্যে হয়ে যাবার কথা সে কাজ৷ মহকুমা শাসক অনেক চেষ্টা কর্যে কাজের গতি এগিয়ে নিতে পারছে না৷ এমনি খবর একটি বিশ্বস্ত সূত্রের কোন কাজের তদন্তের পর মহকুমা কার্যালয় থেকে জেলা শাসকের অফিসে শুধু তদন্তের রিপোর্ট পাঠাতে ১ মাস বা তার বেশি সময় লেগে যায়৷ এমনি খবর আমাদের কাছে হাতে কলমে রয়েছে৷  শুধু এই বিষয় নয় সাব রেজিস্টার অফিসে মাসে লক্ষ লক্ষ টাকা সরকারের আয় হয় সে অফিসের কাজকর্ম অনেক ব্যাঘাত হয় প্রায় দিন৷ যার ফলে মহকুমা শাসকের আওতাদিন অফিস তহশিলে অবস্থা আর করুণ৷ যার ফলে কৈলাসহর মহকুমার সদর কার্যালয়ের কাজকর্মে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার৷ ঐ কর্মচারী হগবপন্থীরা মিছিলে যেতে কোন দিন  দেরী করেন না৷ কিন্তু সরকার যে কাজের জন্য মাসে হাজার হাজার টাকা বেতন দিচ্ছেন  সে কাজে মনোযোগ নেই৷ এক অংশ কর্মচারীর৷ যার ফলে সরকার থেকে শুরু করে  মহকুমা শাসকের দিকে আঙ্গুল তুলে কথা বলছে অনেক জনসাধারণ৷ এই বঞ্চনার শিকার আর কতদিন হবেন কৈলাসহরবাসী৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top