নয়াদিল্লি ও পাকিস্তান, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : হনুমান্থাপ্পার মৃতু্যর পর অবশেষে বিশ্বের সবথেকে উঁচু রণক্ষেত্র সিয়াচেন থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানাল পাকিস্তান| ভারত এবং পাকিস্তানও পরস্পরের সেনা প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ইসলামাবাদের তরফে| সিয়াচেনে বরফ ধসে চাপা পড়ে কয়েকদিনের মরণপণ লড়াইয়ের পর মর্মান্তিক মৃতু্য হয়েছে ল্যান্স নায়েক হনুমান্থাপ্পার| এরপরেই এমন প্রস্তাব দিল পাকিস্তান| সেখানকার চরম প্রতিকূল আবহাওয়ায় যাতে আর কোনও সেনা জওয়ানের এমন দুঃখজনক পরিণতি না হয়| সেজন্য সিয়াচেন থেকে পরস্পরের সেনা তুলে নেওয়ার কথা বললেন নয়াদিল্লিতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আবদুল বসিতের| সিয়াচেন ইসু্যর দ্রুত সমাধানের সময় এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি| গত বছর পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে সিয়াচেন থেকে পরস্পরের বাহিনী সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে উল্লেখ করেন বসিত|
2016-02-13

