News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য শহিদ জওয়ান হনুমন্থাপ্পা কোপ্পাড়ের
Image

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য শহিদ জওয়ান হনুমন্থাপ্পা কোপ্পাড়ের

Hanmanthappa Kopparহুবলি, ১২ ফেব্রুয়ারি  (হি.স.): নিজের জন্মভিটেতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল সিয়াচেনে তুষারধসের কবল থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা জওয়ান ল্যান্সনায়েক হনুমন্থাপ্পা কোপ্পাড়ের| শুক্রবার কর্নাটকের হুবলির নেহরু গ্রাউন্ডে রাখা ছিল বীর সেনা জওয়ানের দেহ| সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ নাগরিকরা| তারপর জন্মভিটে উত্তর কর্নাটকের ধারওয়াদ গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ল্যান্স নায়েকের শেষকৃত্য সম্পন্ন হয়| বীর শহিদের পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে কর্নাটক সরকার| কর্নাটকের মুখ্যমন্ত্রীর তরফে ল্যান্স নায়েকের স্ত্রীকে জমি, চাকরি ও স্মৃতিসৌধ বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে|
৩৫ ফুট বরফের নীচ থেকে ফিরতে পারলেও, জীবন যুদ্ধের লড়াই থেমে গিয়েছিল বৃহস্পতিবার ১১.৪৫ মিনিট নাগাদ| সব প্রার্থনাকে মিথ্যে প্রমাণিত করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ল্যান্স নায়েক হনুমন্থাপ্পা কোপ্পাড়| বৃহস্পতিবারই এই বীর শহিদের মৃতু্যতে শ্রদ্ধা জানিয়েছে গোটা দেশ| সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর সহ একাধিক মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন এই বীর শহিদকে| উল্লেখ্য, ২০০২ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন হনুমন্থাপ্পা|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top