News Flash

  • Home
  • Uncategorized
  • গান্ধীগ্রামের রেশ না কাটতেই বার্ড ফ্লু’র থাবা লঙ্কামুড়ায়
Image

গান্ধীগ্রামের রেশ না কাটতেই বার্ড ফ্লু’র থাবা লঙ্কামুড়ায়

Bird Fluনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ গান্ধীগ্রামে বার্ডফ্লু’র রেশ কাটতে না কাটতেই এবার এর প্রাদুর্ভাব ছড়াল রাজধানী সংলগ্ণ লঙ্কামুড়ায়৷ গত তিনদিনে লঙ্কামুড়ার বে শ কয়েকটি ফার্মে মড়ক দেখা দিয়েছে৷ তিনদিন যাবত শত শত মুরগির মৃত্যু হলেও শীতঘুমে রয়েছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর৷ সূত্রের খবর লঙ্কামুড়া একাধিক ফার্মেও মড়ক দেখা দিয়েছে৷
গান্ধীগ্রামে বার্ড ফ্লু’র রেশ কাটতে না কাটতেই ফের শহরের লঙ্কামুড়ায় বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ গত তিনদিনে লঙ্কামুড়ায় কয়েক শত মুরগির মৃত্যু হয়েছে৷ শুধু তাই ২/১টি ফার্মেই নয় মড়ক দেখা দিয়েছে লঙঙ্কামুড়ার বিস্তীর্ণ এলাকাতেও৷ গতকাল একাধিক ফার্মে শত শত মুরগির মড়ক দেখা দিলে ফার্ম কর্তৃপক্ষের সন্দেহ হয়৷ এরপরই বিষয়টি পশু চিকিৎসকদের গোচরে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান মারণব্যাধি রোগে আক্রান্ত হয়েছে৷
বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে শত শত মুরগির মৃত্যু হলেও এবিষয়ে কোন খবর নেই রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কাছে৷ বৃহস্পতিবার দপ্তরের এক কর্মকর্তার কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, গান্ধীগ্রামে মড়ক দেখা দিয়েছে তা কালিং হয়েছে এব্যাপারে দপ্তর অবহিত রয়েছে৷ কিন্তু লঙ্কামুড়ায় বার্ড ফ্লু’র ব্যাপারে কিছুই জানে না দপ্তর৷ জানা গেছে লঙ্কামুড়া এলাকায় বেশ কয়েকটি বাড়িঘরেও মড়ক দেখা দিয়েছে৷ রীতিমত আতঙ্কিত জনগণ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলেও দপ্তর এখনো শীতঘুমে রয়েছে৷ দাবি উঠেছে, দপ্তর অবিলম্বে ঐ এলাকায় কালিং শুরু করুক৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top