News Flash

  • Home
  • Uncategorized
  • জালিকাট্টু খেলার বিরুদ্ধেই রায় শীর্ষ আদালতের, কেন্দ্রকে নোটিশ

জালিকাট্টু খেলার বিরুদ্ধেই রায় শীর্ষ আদালতের, কেন্দ্রকে নোটিশ

aaaa1111SupremeCourtIndiaনয়াদিল্লি ও চেন্নাই (হি.স.): জালিকাট্টু খেলার বিরুদ্ধেই রায় দিল শীর্ষ আদালত| এ ব্যাপারে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও আপাতত এই খেলার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| মঙ্গলবার প্রাণী কল্যাণ বোর্ডের আবেদন শোনার পরই এই রায় দিয়েছে সর্বোচ্চ আদালত| এ ব্যাপারে কেন্দ্রকে একটি নোটিশও পাঠানো হয়েছে|
আদালত সূত্রের খবর, প্রাণী কল্যাণ বোর্ড, পিটা সহ ১১টি সংগঠন জালিকাট্টু নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল| এই সংগঠনগুলির তরফে বলা হয়েছে, জালিকাট্টু খেলার মধ্য দিয়ে প্রাণীরা নৃশংসভাবে অত্যাচারিত হয়| খেলায় মত্ত মানুষেরা অনেকসময় প্রাণীদের চোখে লেবুর রস, লঙ্কার গুঁড়োও ছিটিয়ে দেয়, যা ভয়ঙ্কর| তাই এই ভয়ঙ্কর খেলা বন্ধ করার পক্ষে এদিন সুপ্রিম কোর্টে আবেদন জানায় প্রাণী অধিকার রক্ষা সংগঠনগুলি|
উল্লেখ্য, বহু বছর আগে ষাঁড় এবং মানুষের লড়াই হত| যার নাম ছিল জালিকাট্টু| মূলত তামিলনাড়ুর অন্যতম প্রধান খেলা ছিল এটি| কিন্তু নৃশংস এই খেলায় অনেক সময়ই মানুষের মৃতু্য হয়েছে| আবার অনেক ষাঁড়ও নানাভাবে আহত হয়েছে| এই খেলায় দর্শক মজা পেলেও খেলোয়াড়দের কাছে এটি খুবই ঝুঁকিপূর্ণ| তাই বেশ কয়েক বছর আগেই এই খেলা বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার| কিন্তু সম্প্রতি নরেন্দ্র মোদীর সরকার এই খেলা পুনরায় চালু করার ব্যাপারে সম্মতি জানিয়েছে|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top