নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি ৷৷ বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সাংসৃকতিক অনুষ্ঠান ও আলোচনাচক্র আয়োজিত হয়৷ সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বাদল চৌধুরী৷ রাজ্যে পুর নির্বাচন থাকার ফলে গত ৩ ডিসেম্বর এই অনুষ্ঠান করা যায়নি৷ ফলে দৃষ্টিহীনদের শিক্ষা পদ্ধতির জনক লুইস ব্রেইলের জন্মদিনে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বাদল চৌধুরী জানিয়েছেন৷ [vsw id=”TsxAdcDRJ8M” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]প্রতিবন্ধীদের ইচ্ছা শক্তিকে সম্মান জানাতে, অধিকার সম্পর্কে সচেতন করতে, তাদের জন্য সুন্দর সমাজ গঠন করার লক্ষ্যেই রাজ্যে প্রতিবছর এই দিবস উদযাপন করা হয় বলে তিনি জানিয়েছেন৷ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নরসিংগড় দৃষ্টিহীন বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা৷ প্রধান অতিথির ভাষণে মন্ত্রী বাদল চৌধুরী বলেন, পৃথিবীর জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ প্রতিবন্ধী হিসেবে চিহ্ণিত৷
সব জেলাতেই খোলা হবে প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ঃ স্বাস্থ্যমন্ত্রী
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















