News Flash

  • Home
  • Uncategorized
  • পথ দূর্ঘটনা হ্রাস পেয়েছে, দাবী ট্রাফিক পুলিশ সুপারের
Image

পথ দূর্ঘটনা হ্রাস পেয়েছে, দাবী ট্রাফিক পুলিশ সুপারের

TRAFFIC AWARENESSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা গত দুবছরের তুলনায় অনেকটাই হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ সুপার স্মৃতিরঞ্জন দাস সোমবার সকালে রাধানগর  স্ট্যান্ডে পুলিশ সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে যানবাহনের মালিক, শ্রমিক ও সাধারণ মানুষকে নিয়ে আয়োজিত সচেতনতামূলক আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন৷ তিনি জানান, পথ দুর্ঘটনা কিছুটা হ্রাস পেলেও তাতে ট্রাফিক দপ্তর আত্মতুষ্ট নয়৷ কারণ যে কোন সময় দুর্ঘটনা বেড়ে যেতে পারে৷ এজন্য প্রয়োজন জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো৷ যানবাহনের চালক এবং পথচারীদের সচেতনভাবে চলাচলের জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ ট্রাফিক পুলিশ সুপারবলেন, একমাত্র সচেতনতাই রাজ্যে পথ দুর্ঘটনা হ্রাস করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে৷ এজন্য শুধু রাজধানীতেই নয়,রাজ্যের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করা হয়েছে৷ সুকল পড়ুয়া ছাত্রছাত্রী সহ সমাজের সকল অংশের মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ বিভিন্ন ক্লাব, মোটর শ্রমিক সংগঠন সহ অন্যান্য সংগঠনগুলোকেও সচেতনতামূলক কর্মসূচীতে সামিল করা হচ্ছে৷ তাতে সাফল্য আসছে বলে দাবি করেন ট্রাফিক পুলিশ সুপার৷ আলোচনাচক্রে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরের এসডিপিও রাজেন্দ্র দত্ত, পশ্চিম থানার ওসি মিলন দত্ত, ডিএসপি ট্রাফিক বনুজ বিপ্লব দাস প্রমুখ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top