News Flash

  • Home
  • Uncategorized
  • কাঁপল বাংলাদেশও, প্রাণ গেল তিনজনের
Image

কাঁপল বাংলাদেশও, প্রাণ গেল তিনজনের

bangladeshঢাকা, ৪ জানুয়ারি ৷৷ বাংলাদেশে ভূমিকম্পের প্রভাবে মৃতুয হল তিন জনের৷ কেবলমাত্র রাজধানী ঢাকাতেই আহতের সংখ্যা ৩০৷ পুলিশ জানিয়েছে, সোমবার ঢাকায় নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান (২৩)৷ তাঁর বাড়ি জুরাইন এলাকায়৷ রাজশাহীতে নিহত হয়েছেন খলিলুর রহমান৷ তাঁর বাড়ি ঢাকার মেহেরচণ্ডী এলাকায়৷ লালমনিরহাটে নিহত হয়েছেন নুরুল ইসলাম (৫৫)৷ তাঁর বাড়ি পাটগ্রামের ঘোড়াবাড়ি গ্রামে৷
সোমবার ভোর ৪টে ৩৬ মিনিট নাগাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর৷ রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল ৬৭৷ ভূতত্ব বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে তমেংলঙ -এ৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এ দিনের কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে৷ ভারত ছাড়াও ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশ-সহ মায়ানমারেও৷
এ দিন ভোর ৫ টা ৪ মিনিটে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল৷ পুলিশ সূত্রে খবর, ভূমিকম্পের সময় আতঙ্কে ঘর-বাড়ি থেকে রাস্তায় নেমে আসেন বহু মানুষ৷ আতঙ্কে চিৎকার করতে থাকেন তাঁরা৷ শহরের বহুতলগুলি থেকে হুড়োহুড়ি করে রাস্তায় নামতে গিয়ে আহত হয়েছেন প্রায় ৩০ জন৷ তাঁদের মধ্যে সাত জনকে গুরুতর আহত অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top