News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে আক্রান্ত শাসক দলের মহিলা নেত্রী
Image

ধর্মনগরে আক্রান্ত শাসক দলের মহিলা নেত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ ধর্মনগর পুর পরিষদের প্রাক্তন কাউন্সিলার তথা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট নবমিতা আচার্যীর বাড়িতে দুষৃকতীরা হামলা চালিয়েছে৷ ঘটনা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ মঙ্গলবার রাতে ধর্মনগর যুবমোর্চার ভাইস প্রেসিডেন্ট নবমিতা আচার্যের শিববাড়িস্থিত বাড়িতে কিছু দুষৃকতীকারী হামলা চালায়৷
পুরা মোবিল দিয়ে বাড়ির বাইরের দেওয়াল নষ্ট করে দেয় এবং টিউব লাইট দিয়ে বাড়ির ভিতরে ঢিল ছুুড়েছে৷ কিন্তু কে বা করা এই ভাবে নাশকতা করেছে এখনো তা এখনো জানা যায়নি৷

পরিস্থিতি এবং এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে শাসক দলের কর্মকর্তারাই নিজ বাড়িতে সুরক্ষিত নন৷ বুধবার সকালে এই ঘটনা নিজে খতিয়ে দেখলেন সাংসদ প্রতিমা ভৌমিক এবং রাজ্য মহিলা কমিশন এর চেয়ার পার্সন বর্ণালী গোস্বামী৷ সাংসদ প্রতিমা ভৌমিক জানান, যারাই এই জঘন্যতম কাজটি করেছে তাদেরকে ছাড়া হবে না সে শাসক দলেরই হউক কিংবা বিরোধী দলের ৷ এই বিষয়ে ধর্মনগর থানায় একটি মামলাও রুজু করা হয়েছে৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তদের খুঁজে বের করে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷

Releated Posts

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top