News Flash

  • Home
  • Uncategorized
  • ইউরোর প্রি-কোয়াটার্সে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স

ইউরোর প্রি-কোয়াটার্সে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স

বুদাপেস্ট, ২৮ জুন (হি.স.) : সোমবার রাতে ইউরোর প্রি-কোয়াটার্স ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে ফ্রান্স তারকা এমবাপের চোটে উদ্বেগ বাড়িয়েছে ফরাসি কোচ দিদিয়ে দেশঁ-র। শেষ ষোলোর ম্যাচের আগেই একাধিক চোটে জর্জরিত গতবারের রানার্স ফ্রান্স শিবির।
ফ্রান্স শিবিরে খরব, তিনিও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। সুইসদের বিরুদ্ধে তাঁর মাঠে নামাও প্রশ্নের মুখে। দিনিয়ের পরিবর্তে বাঁ-প্রান্তে খেলানো যেতে পারে আদ্রিয়াঁ রাবিয়োকে। অথচ তিনিও পুরোপুরি ফিট নন। গোড়ালিতে চোট নিয়েই বেশ কয়েকটি ম্যাচে খেলছেন তিনি। সুইসদের বিরুদ্ধে তাঁকে পাওয়া যায় কি না দেখার। এছাড়া বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে রক্ষণ ভাগের ফুটবলার লুকা এহনান্দেজের হাঁটুতে চোট আছে। পর্তুগালের বিরুদ্ধে তাঁর পরিবর্তে লেফ্ট ব্যাকে নামানো হয় লুকা দিনিয়েকে।
একাধিক চোট থাকা সত্ত্বেও সুইসদের বিরুদ্ধে এগিয়ে দেশঁর দলই। তবে সুইসদের রক্ষণ ভাগের খেলোয়াড় রিকার্দো রদ্রিগেজ় বলেছেন, ‘‘প্রতিযোগিতার নক-আউট ম্যাচের ফল আগে থেকে নির্ধারণ করা যায় না। আমরা মরিয়া চেষ্টা করব। ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাই।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top