News Flash

  • Home
  • প্রধান খবর
  • আত্মনির্ভর ত্রিপুরা একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার জানালেন শিক্ষামন্ত্রী
Image

আত্মনির্ভর ত্রিপুরা একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ এজন্য কৃষি, উদ্যানজাত ফল ও ফসল, মৎস্য এবং প্রাণীসম্পদ পালনের মতো ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে৷


আজ বুধবার লেম্বুছড়ায় অবস্থিত কলেজ অব ফিশারিজ-এর অডিটোরিয়ামে অ্যাগ্রিকালচারালি ভাইব্রেন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্ট এনইএইচ রিজিওন কমিউনিটি এমপাওয়ারমেন্ট প্রোগ্রামের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এ-কথা বলেন৷ অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, সরকার মানুষের কল্যাণে কাজ করছে৷ বর্তমানে কোভিড অতিমারির সময়ে রাজ্য সরকার রাজ্যের গরিব এবং প্রয়োজন রয়েছে এমন ৭ লক্ষ পরিবারকে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী দিচ্ছে৷


উদ্বোধনী ভাষণে শিক্ষামন্ত্রী বলেন, লেম্বুছড়া ফিশারি কলেজ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে ১১০ জন কর্মচারী তাদের একদিনের বেতন দান করে রাজ্যের এক হাজার কৃষককে বিভিন্নভাবে সাহায্য করছেন৷ প্রত্যেক কৃষককে মাছের পোনা, মাছের খাদ্য, সবজির বীজ, গবাদি পশুর খাদ্য, সার ইত্যাদি দিয়ে সাহায্য করা হচ্ছে৷ এজন্য ব্যয় হবে ৫ লক্ষ টাকারও বেশি৷ এই উদ্যোগের জন্য শিক্ষামন্ত্রী কলেজের কর্মচারীদের অভিনন্দন জানান৷


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন কলেজের ডিন প্রফেসর রতনকুমার সাহা৷ এদিনের অনুষ্ঠানে ১৫ জন কৃষকের মধ্যে মাছের পোনা, মাছের খাদ্য, বিভিন্ন সবজির বীজ, গবাদি পশুর খাদ্য আনুষ্ঠানিকভাবে তুলে দেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ উল্লেখ্য, মণিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের ১৩টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ মণিপুরে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ৷

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top