News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথমাকে ঘরে রেখে পরস্ত্রী নিয়ে পলাতক এক ব্যক্তি
Image

প্রথমাকে ঘরে রেখে পরস্ত্রী নিয়ে পলাতক এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুরস, ৬ জুন৷৷ প্রথমাকে রেখে পরকীয়া নিয়ে পালাল স্বামী ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত ছাতারিয়া এলাকায়৷ সংবাদ সূত্রে জানা যায় উদয়পুর ছাতারিয়া এলাকার কিছু মানুষ ’ত্রিপুরেশ্বরী ’ নামে একটি ভলান্টিয়ার্স অরগানাইজেশন তৈরি করেন সেল্প হেল্প গ্রুপের আদলে৷ এই সংস্থার কাজ হচ্ছে স্বল্প সুদে সদস্যদের মধ্যে প্রদান৷
গত কয়েকদিন আগে ঐ সংস্থার সদস্য চিন্তু দাসু উনার স্ত্রী মিলে সংস্থা থেকে চল্লিশ হাজার টাকা ধার নেয় নিদিষ্ট দিনে পরিশোধ করবেন বলে৷ঋণ নিয়েই বৈধ প্রথমাকে রেখে পরকীয়া নিয়ে অবৈধ সম্পর্কের জেরেই পালিয়ে যাওয়ার পর ভলেন্টিয়ার অর্গানাইজেশন থেকে অর্থ ফেরত দেওয়ার জন্য চিন্তুর বৈধ স্ত্রীকে চাপ দিতে থাকে অর্গানাইজেশনের সদস্যরা৷

এই পালিয়ে যাওয়ার ঘটনা সংঘটিত হওয়ার পর ঐ প্রথম বাবার বাড়িতে চলে যান৷ পরবর্তীতে তিনি বাধ্য হয়ে বাড়ি ঘরের জিনিসপত্র বিক্রি করে ঋণের ৪০০০০ চল্লিশ হাজার টাকা ঐ সংস্থার সদস্যদের পরিশোধ করে দেন৷ চিনটু দাসের বোন বাড়িঘরের জিনিসপত্র চুরি করা হয়েছে বলে সংস্থার চৌদ্দ জনের বিরুদ্ধে আর কে পুর থানায় মামলা দায়ের করেন৷ পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে চিন্তু দাসের বৈধ স্ত্রী থানায় গিয়ে বলেন ওনার অনাস্থা মিথ্যা অভিযোগ করছেন সংস্থার সদস্যদের বিরুদ্ধে- সদস্যরা নিদর্োষ৷ প্রথমাকে স্বেচ্ছায় বাড়ি ঘরের জিনিস বিক্রি করে স্বামীর ঋণের টাকা শোধ করেছেন এতে গ্রুপের অন্যান্য সদস্যারা কোনভাবেই যুক্ত নয়৷ মূলত গ্রুপের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে উনার স্বামী চিন্তু দাসের বোন মিথ্যা মামলা দায়ের করেছে৷ যে চৌদ্দ জনের নামে মামলা করা হয়েছিল তারা প্রত্যেকেই আজ আর কে পর থানায় সশরীরে হাজির হয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন এবং চিন্তু দাসের বোনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন৷ এই ঘটনায় ছাতারিয়া ও গোটা উদয়পুরের চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top