নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): ভারতে ফের কিছুটা কমল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা অবশ্য ৩ হাজারের কাছাকাছিই রয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন, এই সময়ে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ২,৭১৩ জন রোগীর। একইসঙ্গে বৃহস্পতিবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ২ লক্ষ ০৭ হাজার ০৭১ জন। কোভিড টিকাকরণ চলছে সমানতালে, ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ২২,৪১,০৯,৪৪৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
সক্রিয় রোগীর হ্রাস অব্যাহত রয়েছে ভারতে, বিগত ২৪ ঘন্টায় কমেছে ৭৭,৪২০। ৭৭ হাজার ৪২০ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩-তে (৫.৭৩ শতাংশ) পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২ হাজার ৭১৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৪০,৭০২ জন (১.১৯ শতাংশ)।
সংক্রমণ যেমন বৃদ্ধি হচ্ছে, সুস্থতাও প্রতিদিন স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২ লক্ষ ০৭ হাজার ০৭১ জন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৬৫,৯৭,৬৫৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৩.০৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২২ কোটি ৪১ লক্ষ ০৯ হাজার ৪৪৮ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ২৮,৭৫,২৮৬ জনকে।

কোভিড-সংক্ৰমণ ১.৩২-লক্ষাধিক, ২,৭১৩ বেড়ে ভারতে মৃত্যু ৩৪০,৭০২
Releated Posts
পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর
আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…
প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক
কৈলাসহর, ১১ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক বৃদ্ধা। আজ সকালে কৈলাসহর শহরে ঘটে যাওয়া এই ঘটনাকে…
স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ
আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে…
ত্রিপুরা শান্তি নিকেতন কলেজের কর্মী মনীষা দাসের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি পরিবারের
আগরতলা, ১১ জুন: ত্রিপুরা শান্তি নিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টেলে কর্মরত মনীষা দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে…


















