News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড পরবর্তী সমস্যা, এইমস-এ ভর্তি হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
Image

কোভিড পরবর্তী সমস্যা, এইমস-এ ভর্তি হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): করোনা-মুক্ত হওয়ার পর ফের অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। কোভিড পরবর্তী সমস্যার কারণে মঙ্গলবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নিশঙ্ক অসুস্থ হয়ে পড়ায় সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে মঙ্গলবার যে ঘোষণা হওয়ার কথা ছিল, তাও পিছিয়ে দেওয়া হয়েছে।
গত ২১ এপ্রিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল। কিছুদিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু মঙ্গলবার কোভিড পরবর্তী সমস্যায় ফের অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। এইমস-এর চিকিৎসকরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top