News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় পিতৃমাতৃহারা অনাথ শিশুদের ১৮ বছর পর্যন্ত সহায়তায় মুখ্যমন্ত্রী বাল্যসেবা প্রকল্প
Image

করোনায় পিতৃমাতৃহারা অনাথ শিশুদের ১৮ বছর পর্যন্ত সহায়তায় মুখ্যমন্ত্রী বাল্যসেবা প্রকল্প

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ করোনা-য় আক্রান্ত হয়ে বাবা ও মা উভয়ের মৃত্যুতে তাঁদের অনাথ সন্তানদের ১৮ বছর পর্যন্ত সহায়তার জন্য নতুন প্রকল্প এনেছে ত্রিপুরা সরকার৷ মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্পের অধীনে ওই সব ছেলে-মেয়েদের মাসিক সাড়ে তিন হাজার টাকা এবং পড়াশুনার সমস্ত দায়িত্ব নেবে সরকার৷ শুধু তা-ই নয়, মেয়েদের ক্ষেত্রে বিবাহের সময় এককালীন ৫০ হাজার টাকা দিয়ে সহায়তা করা হবে৷ আজ শনিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ওই প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, করোনা-র প্রকোপে অপূরণীয় ক্ষতিপূরণ করা হয়ত সম্ভব নয়৷ কিন্তু করোনা-য় বাবা ও মা-কে হারিয়ে অনাথ সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তায় ত্রিপুরা সরকার এই প্রকল্প এনেছে৷


এদিন তিনি বলেন, ত্রিপুরায় এখনও করোনা-য় বাবা ও মা উভয়ের মৃত্যুর ঘটনা সরকারি রেকর্ডে পাওয়া যায়নি৷ কিন্তু এ ধরনর দুর্ঘটনার শিকার হলে অনাথ শিশুদের ভরণ-পোষণ নেওয়ার ভাবনায় মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্পের সূচনা করা হচ্ছে৷ তাঁর কথায়, করোনা-য় অনাথ শিশুরা হোমে কিংবা পরিবারের অন্য অভিভাবকের সাথে থাকতে চাইবে৷ হোমে যারা থাকবে তাদের সমস্ত খরচ সরকারই বহন করবে৷ এখন দাদু-দিদা কিংবা পরিবারের অন্য কারোর সাথে থাকলে চাইলে ওই সব অনাথ শিশুদের জন্য সরকার ১৮ বছর পর্যন্ত প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে৷ পাশাপাশি, পড়াশুনার সমস্ত খরচ ত্রিপুরা সরকার বহন করবে৷ শুধু তা-ই নয়, মেয়েদের ক্ষেত্রে বিবাহের সময় এককালীন ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে৷


সাথে তিনি যোগ করেন, ওই অনাথ শিশুরা দশম উত্তীর্ণ হওয়ার পর ল্যাপটপ কিংবা ট্যাবলেট দিয়ে সহায়তা করবে ত্রিপুরা সরকার৷ তাতে তারা ইন্টারনেটের সহায়তায় আরও বেশি জ্ঞান অর্জন করতে পারবে৷
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, করোনা অতিমারিতে অনেকেই আপনজনদের হারিয়েছেন৷ মা-বাবাকে হারিয়েছে এমন ছেলেমেয়েদের ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার দায়িত্ব নেবে সরকার৷ কোভিড অতিমারি মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র সরকার মিলে কাজ করছে৷ কোভিড পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ইতিমধ্যেই ৫৭৯ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে৷ গরীব জনগণের কথা চিন্তা করে এই প্যাকেজের মাধ্যমে রেগায় ৩৩২ কোটি টাকা এবং টুয়েপে ২৫ কোটি টাকা ব্যয় করা হবে৷ সামাজিক ভাতা প্রাপকদের দুই মাসের ভাতা একসঙ্গে সরাসরি তাদের অ্যাকাউন্টে প্রদান করা হবে৷ তাতে ব্যয় হবে ৭২ কোটি টাকা৷ ৭ লক্ষ গরীব এবং প্রয়োজন রয়েছে এমন পরিবারকে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে৷ এছাড়াও এই ৭ লক্ষ গরীব এবং প্রয়োজন রয়েছে এমন পরিবারে ফুড প্যাকেট প্রদান করা হবে৷ তাতে ব্যয় হবে ৮০ কোটি টাকা৷


সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, কোভিড মোকাবিলায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে সময়ে সময়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে৷ করোনা পরিস্থিতিতেও কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাসন যোজনায় রাজ্যের জন্য একসঙ্গে ১ লক্ষ ৬০ হাজার ঘরের বরাদ্দ করেছে৷তাতে ২,৪০০ কোটি টাকা ব্যয় হবে৷ এরজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী৷
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে টিকাকরণের হার দেশের মধ্যে সবচেয়ে বেশী৷ রাজ্যে কোভিড মোকাবিলায় অি’জেন যুক্ত শয্যা, অক্সিমিটার, কোভিড কেয়ার সেন্টার, কোভিড ডেডিকেটেড হাসপাতাল, ভেন্টিলেটর ইত্যাদি ব্যবস্থাগুলি রাজ্য সরকার ইতিমধ্যেই করেছে৷ এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় অক্সিজেন প্ল্যান্ট আই জি এম হাসপাতালে স্থাপন করার প্রক্রিয়া চলছে৷ এই অক্সিজেন প্ল্যান্ট থেকে প্রতি মনিটে ১০৫০ লিটার অক্সিজেন তৈরী হবে৷ জিবি হাসপাতালেও অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হবে৷ সেখানে প্রতি মিনিটে ৯০০ লিটার অক্সিজেন প্রস্তুত হবে৷ এছাড়াও রাজ্যের ৮টি জেলায় এবং খুমুলুঙ অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ পাশাপাশি জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে আরও ১৮টি অক্সিজেন প্ল্যান্ট তৈরী করার প্রক্রিয়া চলছে বলে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান৷ সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা উপস্থিত ছিলেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top