News Flash

  • Home
  • Uncategorized
  • পিএম আবাস যোজনায় ১.৬০ লক্ষ ঘর পেল ত্রিপুরা, মঞ্জুর ২৪০১ কোটি টাকা

পিএম আবাস যোজনায় ১.৬০ লক্ষ ঘর পেল ত্রিপুরা, মঞ্জুর ২৪০১ কোটি টাকা

আগরতলা, ২৮ মে (হি.স.) : করোনা-র এই দুর্যোগময় পরিস্থিতিতে চারিদিকে যখন হাহাকার শুরু হয়েছে, এরই মাঝে ত্রিপুরার জন্য উপহার পাঠাল কেন্দ্র। প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) চলতি অর্থবর্ষে ত্রিপুরার জন্য কেন্দ্র ১ লক্ষ ৬০ হাজারটি ঘর মঞ্জুর করেছে। ওই ঘর বাবদ ত্রিপুরা পাবে ২,৪০১ কোটি টাকা। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা গ্রামোন্নয়ন মন্ত্রী জিষ্ণু দেববর্মা এই খবর দিয়েছেন। সাথে তিনি বলেন, ত্রিপুরার আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকার কাঁচা ঘরের সংজ্ঞা পরিবর্তন করেছে। তার জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

উপ-মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রের সিদ্ধান্তে গ্রামের একটা বড় অংশ উপকৃত হবেন। সেই উদ্দেশ্যেই ত্রিপুরা সরকার কাঁচা ঘরের সংজ্ঞা পরিবর্তনের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল। তিনি বলেন, এখন থেকে বাড়ির দেওয়াল কাঁচা এবং উপরে টিনের ছাদ দেওয়া থাকলে ওই পরিবারও প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর জন্য বৈধ বলে বিবেচিত হবে।

তিনি জানান, ২০২১-২২ অর্থ বছরে ত্রিপুরার জন্য কেন্দ্রীয় সরকার ১ লক্ষ ৫৯ হাজার ৯১৩টি ঘর মঞ্জুর করেছে। ওই ঘরগুলি নির্মাণে কেন্দ্র মঞ্জুর করেছে ২,০৭৯ কোটি টাকা। এছাড়া গৃহ কর্তারা রেগা প্রকল্পে ৯৫ শ্রমদিবসের কাজ পাবেন। তাতে ব্যয় হবে আরও ৩২২ কোটি টাকা। সব মিলিয়ে কেন্দ্র ২,৪০১ কোটি টাকা ত্রিপুরার জন্য মঞ্জুর করেছে, জানান তিনি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top