News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডিসেম্বরের মধ্যে দেশের সকলকে ভ্যাকসিন দেওয়া হবে: প্রকাশ জাভড়েকর
Image

ডিসেম্বরের মধ্যে দেশের সকলকে ভ্যাকসিন দেওয়া হবে: প্রকাশ জাভড়েকর

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত দেশবাসীকে টিকা দেওয়ার কাজ সম্পন্ন হবে বলে শুক্রবার জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
এদিন সাংবাদিক বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেন, এবছর ডিসেম্বরের মধ্যেই দেশের সকলকে করোনার টিকা দেওয়া হবে। এদিন টিকার বন্টন নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরোধিতার জবাব দিতে গিয়ে জাভড়েকর বলেন, ‘টিকাকরণের পদ্ধতি নিয়ে রাহুল গান্ধী যদি এতটাই চিন্তিত তাহলে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে সঠিক টিকাকরণ হচ্ছে কিনা দেখুন। সেদিকে মন দিন।’ কেন্দ্রীয় সরকার আগেই ঘোষণা করেছিল, জুলাই থেকে অগস্টের মধ্যে দেশে আরও আট রকম ভ্যাকসিন চলে আসার কথা রয়েছে। দেশি ছাড়াও একাধিক বিদেশি ভ্যাকসিনেও ছাড়পত্র দেওয়া হবে। টিকার ডোজের পরিমাণও বাড়বে। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, ডিসেম্বরের মধ্যে ২০০ কোটির বেশি টিকার ডোজ তৈরি হয়ে যাবে। ফলে দেশের একটা বড় অংশের মানুষকে টিকার দুটো ডোজ দেওয়া সম্ভব হবে।
প্রসঙ্গত এদিন ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ভ্যাকসিন নীতি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগেন রাহুল। তাঁর বক্তব্য ছিল, ‘কোভিডের ফার্স্ট ওয়েভ আগে থেকে আন্দাজ করা যায়নি। কিন্তু সেকেন্ড ওয়েভের জন্য পুরোপুরি নরেন্দ্র মোদী দায়ী। কংগ্রেস নেতার আরও অভিযোগ, দেশের ১৩০ কোটি মানুষের মধ্যে মাত্র ৩ শতাংশ ভ্যাকসিন পেয়েছে। বাকিরা এখনও অপেক্ষায়। প্রধানমন্ত্রীকে ‘ইভেন্ট ম্যানেজার’ বলেও উল্লেখ করে রাহুল। কেন্দ্রের ভ্যাকসিন নীতি নিয়ে রাহুল গান্ধীর সমালোচনার জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জাভড়েকর বলেন, কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে সঠিক পদ্ধতিতে টিকাকরণ হচ্ছে না। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণের কোনও সঠিক পরিকল্পনাই নেই। কেন্দ্রীয় মন্ত্রীর আরও বক্তব্য, কংগ্রেস আগে ভ্যাকসিনে বিশ্বাস করত না। অনেকে বিজেপি ভ্যাকসিনও বলেছিলেন। মোদী সরকারের সমালোচনা করার জন্যই এমন অপপ্রচার করে মানুষের মনে মিথ্যা ভয় ও আতঙ্ক তৈরির চেষ্টা চলছে।
দেশে আছড়ে পড়েছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। লকডাউন, সামাজিক দূরত্ববিধি আরোপ করে কোভিড গ্রাফ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও পুরোপুরি কাটেনি বিপদ। এই পরিস্থিতিতে দেশবাসীর কাছে টিকা পৌঁছে দেওয়া করোনামুক্তির অন্যতম উপায় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top