News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা বিধি মেনে রাজ্যেও বুদ্ধ পূর্ণিমায় হল বিশেষ পূজার্চনা
Image

করোনা বিধি মেনে রাজ্যেও বুদ্ধ পূর্ণিমায় হল বিশেষ পূজার্চনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সরকারি বিধি-নিষেধ মেনে আগরতলায় বৌদ্ধ মন্দিরে অবস্থিত বেনুবন বিহার ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়৷আজ বৌদ্ধ পূর্ণিমা৷ ভগবান বৌদ্ধের আবির্ভাব দিবস৷


প্রতিবছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে আগরতলার বৌদ্ধমন্দিরে অবস্থিত বেনুবন বিহার সহ রাজ্যের বিভিন্ন বৌদ্ধ মন্দির গুলিতে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়ে থাকে৷ কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে সরকারি বিধি নিষেধ মেনে বুদ্ধ পূর্ণিমা পূজার আয়োজন করা হয়৷ গতবছরও করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতির কারণে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি৷ এবছরও তথৈবচ৷ করোনা ভাইরাসের সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে৷ গোটা রাজ্যে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ সরকার ও প্রশাসন সমস্ত মন্দির মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে৷

স্বাভাবিক কারণেই সরকারি বিধি মেনে এবছরও বৌদ্ধ পূর্ণিমা তিথিতে আগরতলা বুদ্ধ মন্দিরে অবস্থিত বেনুবন বিহার পূজার আয়োজন করা হয়৷ সীমিত সংখ্যক বেনুবন বিহারে পূজার্চনায় শামিল হন৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে বেনুবন বিহারের ভান্তে অক্ষয় আনন্দ জানান দূরত্ব বজায় রেখেই অনুষ্ঠান করা হচ্ছে৷ বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য ও তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে বেনুবন বিহারের ভান্তে অক্ষয় আনন্দ বলেন আজকের এই পুণ্য তিথিতে ভগবান বুদ্ধের আবির্ভাব হয়েছিল৷ আজকের দিনেই তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন৷ এমনকি এই পুণ্য তিথিতেই তার মহাপ্রয়াণ হয়েছিল৷ সে কারণেই আজকের দিনটি বৌদ্ধপূর্ণিমা হিসেবে পালন করা হয়৷রাজ্যের অন্যান্য স্থানেও বুদ্ধ মন্দির গুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top