News Flash

  • Home
  • Uncategorized
  • বুন্দেসলিগায় নয়া নজির, কিংবদন্তি মুলারকে টপকে সর্বাধিক গোলের নজির লেওয়ানদোস্কির
Image

বুন্দেসলিগায় নয়া নজির, কিংবদন্তি মুলারকে টপকে সর্বাধিক গোলের নজির লেওয়ানদোস্কির

মিউনিখ, ২৩ মে (হি.স.) : বুন্দেসলিগার এক মরশুমে সর্বাধিক গোল করার নয়া নজির গড়লেন রবার্ট লেওয়ানদোস্কি।  শনিবার অগসবার্গের বিরুদ্ধে তিনি একটি গোল করে কিংবদন্তি গার্ড মুলারের ৪৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লেন।  


ম্যাচের সময় যত গড়াচ্ছিল ক্রমশ ফিকে হচ্ছিল রেকর্ড গড়ার সম্ভাবনা। সবাই যখন আশা ছেড়ে দিয়েছে ঠিক তখনই এল লেওয়ানদোস্কির সেই কাঙ্খিত গোল। সম্ভাবনায় সিলমোহর দিয়ে নির্ধারিত সময়ের একেবারে অন্তিম মিনিটে গোল করলেন পোলিশ স্ট্রাইকার। একইসঙ্গে ক্লাবের প্রাক্তন কিংবদন্তিকে টপকে বুন্দেসলিগার এক মরশুমে সর্বাধিক ৪১টি গোল করলেন লেওয়ান। ১৯৭১-৭২ মরশুমে ৪০ গোল করে এত বছর রেকর্ড নিজের নামে রেখেছিলেন বায়ার্ন কিংবদন্তি। গত ম্যাচে ফ্রেইবার্গের বিরুদ্ধে গোল করে সেই রেকর্ডে থাবা বসিয়েছিলেন পোল্যান্ড স্ট্রাইকার। আর এদিন প্রত্যাশামতো ছাপিয়ে গেলেন মুলারকে। শনিবার অগসবার্গকে ৫ গোল দিয়ে মরশুম শেষ করল বাভারিয়ানরা।

লেওয়ানদোস্কি ছাড়াও গোল করলেন সার্জ ন্যাবরি, জোশুয়া কিমিচ, কিংসলে কোমান। আরেকটি গোল আত্মঘাতী। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে দু’টি গোল করে পরিশোধ করে অগসবার্গ। বায়ার্নের কোচের হটসিটে এদিনই শেষবারের মতো দায়িত্ব পালন করলেন হান্সি ফ্লিক। ইউরোর পর জার্মানির জাতীয় দলের কোচ হিসেবে জোয়াকিম লো-র জুতোয় পা গলাতে পারেন তিনি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top