News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আইন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে আইন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ ত্রিপুরায় আইন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ খুব শীঘ্রই আইন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কাজ সরকার শুরু করবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ ভিডিও কনফারেন্সে সাব্লুম মহকুমা বিচার বিভাগীয় আদালত এবং সিভিল জজ (জুনিয়র ডিভিশন) আদালতের নতুন ভবনের উদ্বোধন করে একথা বলেন৷ সচিবালয়ে ভিডিও কনফারেন্স হলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক শংকর রায়, আইন সচিব বিশ্বজিৎ পালিত সহ অন্যান্যদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শ্রীদেব বোতাম টিপে নতুন এই ভবনটির উদ্বোধন করেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নারী নির্যাতন এবং ড্রাগস ব্যবসায় জড়িতদের উপযুক্ত শাস্তি প্রদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, এই ক্ষেত্রে সাজার হার বাড়াতে হবে যাতে প্রকৃত দোষীরা উপযুক্ত সাজা পায়৷ একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্ম যেন এই নেশার কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের প্রথম ঢেউ থেকে দ্বিতীয় ঢেউ-এর সময়ে রাজ্যের চিকিৎসা পরিকাঠামো অনেকটাই উন্নত হয়েছে৷ পাশাপাশি রাজ্যের প্রত্যেকটা জেলাতেই কোভিড রোগীদের চিকিৎসার সুবন্দোবস্ত করা হয়েছে৷ সেখানে ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার সহ অক্সিজেন কনসেন্েন্টটরের সংস্থান রয়েছে৷ তিনি বলেন, কোভিড মোকাবেলায় সম্প্রতি রাজ্য সরকার করোনা কার্ফু, করোনা নাইট কার্ফু ও কন্টেইনমেন্ট জোন যখনই ঘোষণা করেছে রাজ্যের জনগণ তা সঠিকভাবে পালন করছেন৷ এরজন্য তিনি রাজ্যবাসীকে ধন্যবাদ জানান৷


এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সাব্রুমে গড়ে উঠা বাণিজ্যিক পরিকাঠামোর উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, এই পরিকাঠামোগুলি এক নতুন দিশা দেখাবে রাজ্যবাসীকে৷ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ব্ল্যাক ফাঙ্গাস বা করোনা অতিমারি রাজ্যের স্বাস্থ্য দপ্তর জনসাধারণের সহযোগিতায় মোকাবিলা করতে সক্ষম হবে৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জনসাধারণকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সরকারের গৃহীত সিদ্ধান্তগুলি কার্যকর করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন৷


এই উপলক্ষে ত্রিপুরা হাইকোর্ট থেকে ভার্চুয়াল মাধ্যমে সাব্রুম মহকুমা বিচার বিভাগীয় আদালত এবং সিভিল জজ (জুনিয়র ডিভিশন) আদালতের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অখিল কুরেশী নতুন সুদৃশ্য এই ভবন নির্মাণকারী এবং ডিজাইনারের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, শুধুমাত্র সত্য মিথ্যা বিচার করাই বিচার ব্যবস্থার কাজ নয়, জনসাধারণের সকল প্রকার সমস্যা এবং জিজ্ঞাস্য আইনের গন্ডির মধ্যে থেকে সমাধান করা বিচার ব্যবস্থায় যুক্তদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরার জেলা ও দায়রা জজ এ পান্ডে৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন আইন সচিব বিশ্বজিৎ পালিত৷ তাছাড়াও এই ভার্চুয়াল অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতিগণ, রাজ্যের এডভোকেট জেনারেল, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top