News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মোহরছড়া ও বাইখোরায় দুই কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

মোহরছড়া ও বাইখোরায় দুই কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ শান্তিরবাজার, ১৩ মে৷৷ পারিবারিক কলহের জের ধরে ১৭ বছর বয়সী এক যুবক নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বুধবার রাতের কোনো এক সময়৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া স্থিত গ্রামীণ ব্যাংক সংলগ্ণ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় মোহর ছড়া এলাকার বাসিন্দা দুলাল কর্মকার অন্যান্য দিনের মতো বুধবার রাতেও মদ মক্ত অবস্থায় বাড়িতে আসে, আসা মাত্রই পরিবার-পরিজনদের সাথে বিশ্রী ভাষায় গালাগাল দিতে থাকে৷


এই ঘটনা প্রত্যক্ষ করে ছেলে দীপঙ্কর কর্মকার এগিয়ে আসে৷ পরে বাকবিতন্ডা এতটাই বেড়ে যায় একসময় পাষণ্ড পিতা দুলাল কর্মকার পুত্র দীপঙ্কর কর্মকারকে মারধোর করে৷ পরে আত্ন অভিমানে পুত্র দীপঙ্কর কর্মকার (১৭) বুধবার রাতের কোনো এক সময় পরিবার পরিজনদের নজর এড়িয়ে গলায় গামছা দিয়ে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে৷ পরে বৃহস্পতিবার সাতসকালে এই ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় তেলিয়ামুড়া থানায়৷ এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য৷ এই ঘটনা ঘিরে গোটা মোহরছড়া এলাকায় শোকের ছায়া বিরাজ করছে৷


নিজঘরে আত্মাহত্যার পথ বেছেছিলো ১৭ বছরের এক নাবালক৷ ঘটনার বিবরনে জানাযায় বৃহস্পতিবার বাইখোড়া চড়কবাই এলাকায় গোপাল বৈদ্যের বাসভবনে উনার ১৭ বছরের ছেলে শুভঙ্কর বৈদ্য আত্মহত্যার পথ বেছেনেয়৷ পরিবারের লোকজনদের সঙ্গে কথাবলে জানাযায় বেলা আনুমানিক ১ ঘটিকায় উনারা জানতে পারে উনাদের ছেলে নিজঘরে আত্মহত্যা করেছে৷ পরিবারের লোকজনেরা জানান শুভঙ্কর আজ বন্ধুদের সঙ্গে উদয়পুর মাতার বাড়ীতে যেতে চেয়েছিলো৷ করোনা মহামারির ফলে শুভঙ্করের পিতা মাতারবাড়ীতে যেতে ছেলেকে বারন করে৷ পরবর্তী সময় দেখাগেলো শুভঙ্কর আত্মহত্যার পথ বেছেনিয়েছে৷ ঘটনার পরবর্তীসময় বাইখোড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শুভঙ্করের মৃতদেহ ময়না তদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে৷ শুভঙ্করের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top