News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে অভাবের তাড়নায় সদ্যোজাত শিশু বিক্রির অভিযোগ
Image

ধর্মনগরে অভাবের তাড়নায় সদ্যোজাত শিশু বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ অভাবের তাড়নায় সদ্যোজাত শিশু বিক্রির ঘটনা ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে৷ জেলা হাসপাতাল থেকে সদ্যোজাত শিশু বিক্রির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷বৃহস্পতিবার সকালে শিশু বিক্রির ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় ধর্মনগর জেলা হাসপাতাল চত্বর৷


অভিযোগ বৃহস্পতিবার সকালে ধর্মনগর জেলা হাসপাতাল থেকে এক সদ্যজাত শিশুকে বিক্রি করা হচ্ছিল৷ তৎক্ষণাৎ চাইল্ড লাইনের কাছে খবর গেলে ধর্মনগর জেলা হাসপাতালে পৌছায় চাইল্ড লাইনের সদস্যরা৷ খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে আসে৷ চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধিকর্তা এবং একাধিক কর্মকর্তা চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে যান৷ উত্তর জেলার চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান উদয় শঙ্কর দেবনাথ জানিয়েছে দীর্ঘদিন যাবৎ ধর্মনগর জেলা হাসপাতাল থেকে একটি চক্র অবৈধ পথে সদ্যেজাত শিশু বিক্রি হচ্ছিল বলে তার কাছে খবর আসে৷ অবশেষে বৃহস্পতিবার সকালে তা হাতেনাতে প্রমাণ মিলেছে৷যদিও সদ্যোজাত শিশু বিক্রির বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন সদ্যজাতের মা৷ উনার কথামতো বিগত ছয় মাসের ওপর সময় ধরে সদ্যজাতের পিতার কোন খবর নেই৷ সদ্যেজাত কন্যা সন্তানটি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে৷


এরইমধ্যে পূর্বেও উনার তিনটি সন্তান রয়েছে৷তাদের নিয়েও সংসার প্রতিপালন করা উনার পক্ষে বর্তমানে কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে৷ এরইমধ্যে বাড়ির কর্তার সাথে কোন যোগাযোগ না থাকায় উনি নিরুপায় হয়ে স্বেচ্ছায় কুমারঘাটের এক নিঃসন্তান দম্পতির নিকট শিশুটির প্রতিপালনের দায়িত্ব দিয়েছেন৷ এদিকে ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সহ-অধিকর্তা জন ক্যালভিন দেববর্মা বলেন এ ধরনের কার্যকলাপ আইনবিরোধী৷ সদ্যোজাত শিশু বিক্রির বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন মহল থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top