News Flash

  • Home
  • মুখ্য খবর
  • করোনা আক্রান্ত দক্ষিণের অভিনেতা আল্লু অর্জুন
Image

করোনা আক্রান্ত দক্ষিণের অভিনেতা আল্লু অর্জুন

হায়দ্রাবাদ, ২৮ এপ্রিল (হি. স.) :   এবার করোনায় আক্রান্ত হলেন দক্ষিণী ‘সুপারস্টার’ অভিনেতা আল্লু অর্জুন। চিকিৎসকের পরামর্শ মতো আপাতত বাড়িতেই রয়েছেন নিভৃতবাসে। এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অভিনেতা নিজেই।

বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে দক্ষিণী তারকা অভিনেতা জানান তিনি কোভিড পজিটিভ। বাড়িতে নিজেকে সকলের থেকে ‘আলাদা’ করে রেখেছেন। যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলছেন। সেই সঙ্গে অভিনেতা অনুরোধ করেছেন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা টেস্ট করার ও সুরক্ষিত থাকতে বলেছেন সকলকে। ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি ভালো আছেন। পাশাপাশি তিনি আরো বলেন, ‘বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন এবং সুযোগ এলে ভ্যাকসিন নিন’।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top