News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহারাষ্ট্রে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৩ জন করোনা-রোগীর
Image

মহারাষ্ট্রে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৩ জন করোনা-রোগীর

ভিরার (মহারাষ্ট্র), ২৩ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের পালঘর জেলায় বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুন লেগে মৃত্যু হল ১৩ জন করোনা-রোগীর। সৌভাগ্যবশত প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে ২১ জন রোগীকে। শুক্রবার ভোররাত তিনটে নাগাদ পালঘর জেলার ভাসাই ভিরার পৌরনিগম এলাকার ভিরারে (মুম্বই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে) অবস্থিত বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালে আগুন লাগে। চার-তলা বেসরকারি ওই হাসপাতালের দো-তলায় আইসিইউ-তে আগুন লাগে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যে সময় আগুন লাগে তখন আইসিইউ-তে মোট ১৭ জন রোগী চিকিৎসাধীন ছিলেন, তাঁদের মধ্যে ৪ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে, আগুনে মৃত্যু হয়েছে ১৩ জন কোভিড-রোগীর। দমকল কর্মীদের প্রচেষ্টায় সকাল ৫.২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালের আধিকারিক ডাঃ দিলীপ শাহ জানিয়েছেন, “শুক্রবার ভোররাত তিনটে নাগাদ আইসিইউ-তে আগুন লেগে মৃত্যু হয়েছে ১৩ জন করোনা-রোগীর। মোট ২১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।”
বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও) থেকে জানানো হয়েছে, বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

শুধু শ্রদ্ধা নয়, মহারাজার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’: প্রদ্যোত

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীতে বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

মহারাজা বীর বিক্রমের অবদান কখনও ভোলার নয়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ আগস্ট: আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদান কোনও দিনই ভোলার নয়। তাঁর…

ByByReshmi Debnath Aug 19, 2026

‘আধুনিক ত্রিপুরার রূপকার’ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে জন্মজয়ন্তীতে শ্রদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top