News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মর্মান্তিক! উত্তর প্রদেশে ট্রাক ও বাইকে ট্রেনের ধাক্কায় মৃত্যু ৫ জনেরশাহজাহানপুর,
Image

মর্মান্তিক! উত্তর প্রদেশে ট্রাক ও বাইকে ট্রেনের ধাক্কায় মৃত্যু ৫ জনেরশাহজাহানপুর,

২২ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় মিনি-ট্রাক ও মোটরবাইকে সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ৫ জন। এছাড়াও গুরুতর জখম হয়েছেন মিনি-ট্রাকের চালক। মৃতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার সকালে রেলওয়ে ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি মিনি-ট্রাক ও মোটরবাইকে ধাক্কা মারে লখনউ-চণ্ডীগড় সুপারফাস্ট এক্সপ্রেস। ধাক্কা মারার পর ট্রেনের লোকোমোটিভ বেলাইন হয়ে যায়। জেলাশাসক ইন্দিরা বিক্রম সিং জানিয়েছেন, বরেলি থেকে আসছিল ০৫০১২ ডাউন চণ্ডীগড়-লখনউ সুপারফাস্ট এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল ৫.১৫ মিনিট নাগাদ কাটরা থানার অন্তর্গত উল্লাহসনগর রেলওয়ে ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা মিনি-ট্রাক ও মোটরবাইকে ধাক্কা মারে সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন।

জেলাশাসক জানিয়েছেন, ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৩ জন-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। মিনি-ট্রাকের চালক গুরুতর জখম হয়েছেন। মৃতদের মধ্যে একজনের বাড়ি পঞ্জাবে। মোটরবাইকে থাকা একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে (দম্পতি ও তাঁদের কন্যা সন্তান)। মিনি-ট্রাকের ঠান্ডা পানীয় ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রেন যখন আসছিল তখন রেলওয়ে ক্রসিং খোলা ছিল। এই দুর্ঘটনার জেরে বরেলি-শাহজাহানপুর সেকশনে ট্রেন চলাচল ব্যাহত হয়, প্রায় ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনের ধাক্কায় ৫ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top