News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
Image

করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

কলকাতা, ১৮ এপ্রিল(হি.স.) : রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন করোনা মোকাবিলায় রাজ্যের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছে না কেন্দ্র সরকার । চিঠিতে করোনা সংক্রমণ রুখতে রাজ্যে টিকাকরণের সংখ্যা বৃদ্ধির কথা বলা হয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ রেমডিসিভির, অক্সিজেন এবং অন্যান্য ওষুধপত্রও সরবরাহের আবেদন করেছেন মুখ্যমন্ত্রী । সেই সঙ্গে  ভোটপ্রচারে ‘বহিরাগত’-দের আগমন নিয়ন্ত্রণ করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।  


এর আগে গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, রাজ্য সরকার বিনামূল্যে রাজ্যেজুড়ে টিকাকরণ কর্মসূচি শুরু করতে চায়। সেজন্য কেন্দ্রের তরফে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন যেন সরবরাহ করা হয়। কিন্তু সেই চিঠির এখনও কোনও উত্তর মেলেনি। রবিবার ফের মোদির উদ্দেশে কড়া চিঠি পাঠিয়েছেন মমতা  । যাতে মূলত তিনটি দাবি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। মমতার প্রথম দাবি, কেন্দ্র সরকার রাজ্যকে আরও অন্তত ৫.৪ কোটি করোনার ভ্যাকসিন সরবরাহ করুক। মুখ্যমন্ত্রীর সাফ কথা, রাজ্য সরকার মোট ২.৭ কোটি মানুষকে টিকা দিতে চায়। সেজন্য প্রয়োজন ৫.৪ কোটি ভ্যাকসিন ডোজ।

দ্বিতীয় দাবি, রাজ্যের জন্য পর্যাপ্ত পরিমাণ রেমডিসিভিরের সরবরাহ যেন নিয়মিতভাবে বজায় রাখা হয়। এবং মুখ্যমন্ত্রীর তৃতীয় দাবি, যত দ্রুত সম্ভব রাজ্যের প্রয়োজনমতো অক্সিজেন সরবরাহ করুক কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠিতে মূলত রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের সমন্বয় বজায় রাখার দাবি জানানো হয়েছে।


সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্বেগ, ভোটপ্রচারে যে ভাবে ভিনরাজ্য থেকে নেতারা এরাজ্যে আসছেন তাতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ভিনরাজ্যের নেতাদের আনাগোনা কমাতে মোদীকে অনুরোধ করেছেন মমতা।
প্রসঙ্গত, এপ্রিলের প্রথম থেকেই পশ্চিমবঙ্গে ফের মাথাচাড়া দিয়েছে করোনা। দৈনিক সংক্রমণের সংখ্যা  ৮,০০০ ছাড়িয়ে গেছে । সরকারি ও বেসরকারি হাসপাতালে বেড সংকট দেখা দিয়েছে। যদিও তাতে রাশ পড়েনি ভোটপ্রচারে।

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top