News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে যাবে প্রদেশ কংগ্রেস
Image

নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে যাবে প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ শেষ পর্যন্ত সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ তুলল প্রদেশ কংগ্রেস৷ স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপি এবং আইপিএফটি -কে প্রত্যাখ্যান করেছে মানুষ৷ ১০ এপ্রিল নির্বাচনেরষ ফলাফল ঘোষণার পর কংগ্রেস দলের কর্মীদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে৷আর এতে সিপিআইএম এবং বিজেপি ঐক্যবদ্ধ হয়ে হামলা সংঘটিত করছে৷ সিপিআইএম -কে সাথে নিয়ে বিজেপির এ ধরনের প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানায় প্রদেশ কংগ্রেস৷ এবং প্রদেশ কংগ্রেস বিজেপিকে সন্ত্রাস বন্ধ করার জন্য সতর্ক করছে৷ নয়তো প্রদেশ কংগ্রেস বৃহত্তর আন্দোলনের নামবে৷ সামাল দিতে পারবে না প্রশাসন৷ শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷
পাশাপাশি বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে তিনি মুখ খুলে বলেন, নরেন্দ্র মোদির ভুল সিদ্ধান্তের ফলে দেশে চরম আর্থিক সঙ্কট দেখা দিয়েছে৷ এবং বিগত বছর লকডাউনের ফলে রাস্তায় বহু পরিযায়ী শ্রমিকের প্রাণহানিও হতে হয়েছে৷ চলতি বছর গোটা দেশে পুনরায় করোনা ভয়াবহ রূপ নিচ্ছে৷ দেশের প্রধানমন্ত্রী অর্থের জন্য অধিকাংশ ভ্যাকসিন বিদেশে রপ্তানি করে দিয়েছেন৷ এই মুহূর্তে বিভিন্ন রাজ্যের চরম সংকট দেখা দিয়েছে অর্থাৎ অক্সিজেন সিলেন্ডারের অভাব ও ভ্যাকসিনের অভাব৷ কিন্তু তখন মোদি ক্ষমতার জন্য পশ্চিমবঙ্গ নিয়ে পড়ে আছেন৷ করোনা বিধি মানছেন না প্রধানমন্ত্রী৷ মাস্ক না পরে জনসভায় সমাবেশ করছেন৷ নির্বাচন কমিশন সবকিছু দেখে শুনে বুঝেও বিজেপি হাতের পুতুল হয়ে গেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top