News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার জন্য গলসির সভায় ফের কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

করোনার জন্য গলসির সভায় ফের কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

গলসি, ১৭ এপ্রিল (হি স)। ফের করোনার জন্য কেন্দ্র এবং মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার গলসির জনসভায় এ নিয়ে তিনি ফের তোপ দাগেন। বলেন, বিজেপি-কে একটা একটা করে গোল দিয়ে মাঠের বাইরে বের করে দেবেন।

রাজ্য জুড়ে চলছে পঞ্চম দফার নির্বাচন। পূর্ব বর্ধমানে তিনটি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম সভাটি গলসি বিধানসভা এলাকায়। সেখানে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার কোভিডটাকে বাড়িয়ে দিয়েছে। পাঁচ মাস কোভিড ছিল না, তখন টিকা দেয়নি। আমি কিনতে চেয়েছিলাম, এখনও দেয়নি। বহিরাগত গুন্ডারা বাংলায় বসে আছে। প্রায় ১০ হাজার লোক এসে বসে আছে, কোভিড নিয়ে এসেছে। আমাদের রাজ্যে যতটুকু কোভিড হয়েছে, তা হয়েছে ওই বহিরাগতদের জন্য।

আমরা বললাম, নির্বাচন একসঙ্গে করা দাও, করল না, সময় কমিয়ে দিল। কেন কমিয়ে দেওয়া হল? আমাদের নির্বাচনে প্রচারের সময় কমিয়ে দেওয়া হল। তিনটি দফার নির্বাচন একসঙ্গে হতেই পারত। কিন্তু কমিশন সেটা করল না, এ দিকে প্রচারের সময় কমিয়ে দিল।“

তৃণমূলনেত্রী বলেন, “খেলা তো হবেই। আমার মা বোনেরা আসছেন, আমিও তাই মনের জোরে আসছি। ভোটটা দেবেন। মাথায় রাখবেন, আপনার নাম যেন ভোটার তালিকায় থাকে। আমি এনপিআর করতে দেব না। দরকার হলে পান্তা ভাত খাবেন, কিন্তু ভোটটা দেবেন। বিজেপি-কে একটা একটা করে গোল দিয়ে মাঠের বাইরে বের করে দেবেন। ওদের কোনও কথায় বিশ্বাস করবেন না। জোড়াফুলে ভোট দিন। এই নির্বাচন বাংলার মায়ের সম্মানের নির্বাচন। বাংলাকে আমরা বিক্রি করতে দেব না। গুন্ডাদের হাতে বাংলা যাবে না। বাংলাকে গুজরাত করতে দেব না। ভোটে বিজেপি জিতলে নরেন্দ্র মোদী, অমিত শাহ সব লুটেপুটে খেয়ে পালাবে

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top