News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন ভবিষ্যৎ গড়ছে ভারত, পৌঁছচ্ছে সাফল্যের নয়া উচ্চতায় : প্রধানমন্ত্রী
Image

নতুন ভবিষ্যৎ গড়ছে ভারত, পৌঁছচ্ছে সাফল্যের নয়া উচ্চতায় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): বাবাসাহেব আম্বেদকরের প্রদত্ত সাংবিধানিক মূল্যবোধকে অনুসরণ করে ভারত নতুন ভবিষ্যত গড়ছে এবং সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। বুধবার ‘অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি ভাইস-চ্যান্সেলর’-দের ন্যাশনাল সেমিনার ও ৯৫ তম সম্মেলনে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “ভারত আত্মনির্ভরতার পথে চলার সঙ্গে সঙ্গে দেশের যুবসমাজের ভূমিকাও ক্রমশ বাড়ছে।” 

এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি উপাচার্যদের ন্যাশনাল সেমিনার ও ৯৫ তম সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, “বাবাসাহেব আম্বেদকরের প্রদত্ত সাংবিধানিক মূল্যবোধকে অনুসরণ করে ভারত নতুন ভবিষ্যত গড়ছে এবং সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে।” প্রধানমন্ত্রী বলেন, “যখন জ্ঞান আসে, তখন আত্মমর্যাদাও বাড়ে। আত্ম-সম্মানের সঙ্গে একজন ব্যক্তি তাঁর অধিকার সম্পর্কে সচেতন হয় এবং সমানাধিকার সমাজে সম্প্রীতি বয়ে আনে, দেশকে এগিয়ে নিয়ে যায়।” প্রধানমন্ত্রী বলেছেন, “প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব সামর্থ ও ক্ষমতা থাকে। ওই ক্ষমতার ভিত্তিতে ছাত্র ও শিক্ষকদের সামনে তিনটি প্রশ্নও থাকে। প্রথমত-সে কী করতে পারে? দ্বিতীয়ত-যদি তাঁকে শেখানো হয়, তাহলে সে কী করতে পারবে? তৃতীয়ত-সে কী করতে চাইছে?

প্রধানমন্ত্রী এদিনের সম্মেলনে আরও বলেছেন, “ভারত আত্মনির্ভরতার পথে চলার সঙ্গে সঙ্গে যুবসমাজের ভূমিকাও ক্রমশ বাড়ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দক্ষতা বিকাশের সম্ভাবনা দেখে, শিল্পের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতার উপরে প্রচুর জোর দিয়েছিলেন।” বাবাসাহেবকে শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, “বাবাসাহেবের জীবনাদর্শ মানুষের মধ্যে পৌঁছনোর জন্য দেশ কাজ করে চলেছে। বাবাসাহেবের সঙ্গে সম্পর্কিত স্থানগুলিকে পঞ্চতীর্থ রূপে বিকশিত করা হচ্ছে।”

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top