News Flash

  • Home
  • Uncategorized
  • এবারের নির্বাচনে মানুষের রায় প্রতিফলিত হয়েছে : রাধাচরণ
Image

এবারের নির্বাচনে মানুষের রায় প্রতিফলিত হয়েছে : রাধাচরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ এডিসি নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার পর পূর্বতন মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা বলেন এবারের নির্বাচনে মানুষের রায় প্রতিফলিত হয়েছে৷ গত তিন বছর ধরে যে অপশাসন চলছে তার বিরুদ্ধে মানুষ তার ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে এই নির্বাচনের মধ্য দিয়ে৷ সিপিএম কেন পরাজিত হয়েছে তা তদন্ত করে দেখা হবে বলে রাধাচরণ দেববর্মা বলেছেন৷


এদিকে, সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর তরফ থেকে এদিন বিকালে এক প্রেস রিলিজে বলা হয়েছে, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ ভোটে সাধারণভাবে নির্বাচকমন্ডলীর রায় প্রতিষ্ঠান বিরােধী মনোভাবের প্রতিফলন৷ কিন্তু শ্লোগান সর্বস্ব আবেগে এবং অর্থশক্তিতে প্রভাবিত৷ সন্ত্রাস, ভয়-ভীতি মাড়িয়ে যে ভোট দাতারা বামফ্রন্ট প্রার্থীদের ভােট দিয়েছেন রাজ্য সম্পাদকমন্ডলী তাদের অভিনন্দন জানাচ্ছে৷ পুলিশ-প্রশাসনের অফিসার ও বিভিন্ন স্তরের কর্মীরা দায়িত্ব নিয়ে ভােট গণনা সম্পন্ন করায় রাজ্য সম্পাদকমন্ডলী তাদের ধন্যবাদ জানাচ্ছে৷ গণতন্ত্র পুনরুদ্ধার, কাজ-খাদ্যের দাবিতে, সংবিধানের ওপর ক্রমাগত আক্রমণের বিরুদ্ধে এবং অন্যান্য জরুরী সমস্যা নিয়ে সি পি আই (এম) আন্দোলন-সংগ্রাম জারি রাখবে৷

রাজ্যের প্রধান শাসক দল বি জে পি যে কয়েকটি আসনে জয়লাভ করেছে প্রায় সবকটি সন্ত্রাসের আশ্রয় নিয়ে ভোট রিগিং করে দখল করেছে৷ টি টি এ এ ডি সি ভোট যে আবেগে প্রভাবিত হয়েছে, তা স্থায়ী হবে বলে সিপি আই (এম) মনে করে না৷ জনগণ তাদের প্রকৃত সমস্যা উপলব্ধি করতে সক্ষম হবেন, এ আবেগ মুক্ত হবেন বলেই আশা করে৷ কয়েকটি ভােট গণনা কেন্দ্রে এবং ভােটের ফলাফল ঘােষণার পর কিছু স্থানে হিংস্র আক্রমণের অভিযোগ এসেছে৷ এসব ঘটনা বন্ধে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে সি পি আই (এম) দাবি জানাচ্ছে৷ সর্বত্র শান্তি-সম্প্রীতি বজায় রাখতে টি টি এ এ ডি সি এলাকাসহ সমগ্র রাজ্যের জনগণের প্রতি সি পি আই (এম) আবেদন জানাচ্ছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top