News Flash

  • Home
  • Uncategorized
  • ডাকওয়ার্থ-লুইস বিতর্কের জেরে হার বাংলাদের, ক্ষোভ প্রকাশ বাংলাদেশ কোচের
Image

ডাকওয়ার্থ-লুইস বিতর্কের জেরে হার বাংলাদের, ক্ষোভ প্রকাশ বাংলাদেশ কোচের

নেপিয়ার, ৩১ মার্চ (হি.স) : নেপিয়ারে মঙ্গলবার নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচে ডাকওয়ার্থ-লুইস বিতর্কের জেরে ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো। বাংলাদেশের প্রোটিয়া কোচ জানান, জীবনে এমন কখনও দেখিনি যেখানে লক্ষ্যমাত্রা না জেনে কোনও দল রান তাড়া করতে নেমেছে।

নেপিয়ারে মঙ্গলবার নিউজিল্যান্ড বনাম বাংলাদেশে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে এদিন ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে কিউয়িরা। বৃষ্টির কারণে পুরো ২০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়নি হোম টিম। ম্যাকলিন পার্কে এরপর বাংলাদেশ যখন রান তাড়া করতে নামে তখন তাদের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৬ ওভারে ১৪৮ রান। কিন্তু ইনিংসের প্রথম ৯টি বল খেলার পরেই সাময়িক খেলা বন্ধ করে দেন আম্পায়ার। ম্যাচ রেফারি জেফ ক্রো’র নির্দেশ অনুযায়ী বাংলাদেশকে জানানো হয় ১৪৮ নয়, বরং ম্যাচ জিততে হলে তাদের ১৬ ওভারে করতে হবে ১৭০ রান।

এখানেই শেষ নয়, পরে আরও একবার বাংলাদেশ দলের লক্ষ্যমাত্রা বদলে দাঁড়ায় ১৬ ওভারে ১৭১ রান। শেষ অবধি ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। ৫টি চার এবং ৩টি ছয়ে সৌম্য সরকারের ২৭ বলে ৫১ রান বিফলে যায়। আর ম্যাচ শেষে ডিএলএস বিতর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো। 

‘আমার মনে হয় লক্ষ্যমাত্রা চূড়ান্ত না করে খেলা শুরু করানোই উচিৎ হয়নি। আমাদের কাছে কোনও স্পষ্ট ইঙ্গিত ছিল না আমাদের কত রান করতে হবে। সবমিলিয়ে আমাদের জন্য খারাপ একটা অভিজ্ঞতা।’ ইতিমধ্যেই বাংলাদেশের কাছে গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ম্যাচ অফিসিয়ালরা। তবে বাংলাদেশ কোচের আরও অভিযোগ, ঝিরঝিরে বৃষ্টির মধ্যেও ম্যাচ অফিসিয়ালরা খেলা চালিয়ে গিয়েছেন। যা কখনওই কাম্য নয়।

বিতর্কিত ম্যাচ হেরে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। খারাপ অভিজ্ঞতা নিয়ে অকল্যান্ডে সিরিজের অন্তিম তথা নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি কিউয়িদের হতে চলেছে টাইগাররা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top